মুক্তপ্রেপ (Muktoprep)
আন্তর্জাতিক বিষয়াবলী

বিশ্বের ঐতিহাসিক ঘটনাবলী ও যুদ্ধ প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ৫৩৯টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ৫৩৯টি প্রশ্ন
#1আন্তর্জাতিক বিষয়াবলী4 বার কমন
'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
বিগত পরীক্ষা:৫০তম বিসিএস প্রিলিমিনারি৩৫তম বিসিএস প্রিলিমিনারিখনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল - চট্টগ্রাম পোস্টাল অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () দক্ষিণ-পূর্ব এশিয়া

• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা   করেছিলেন
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ(১৯৫৫-১৯৭৫) এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
বিগত পরীক্ষা:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালকপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -সুরমাপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কংস)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১ সেপ্টেম্বর, ১৯৩৯
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:

- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
বিগত পরীক্ষা:৪৭তম বিসিএস প্রিলিমিনারি৪১তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () দক্ষিণ আমেরিকা

ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
- মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন।
- মাচুপিচু হলো পেরুতে অবস্থিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
- এই শহরটি ইনকাদের দ্বারা নির্মিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
- ১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
- এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

সূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
বিগত পরীক্ষা:৪১তম বিসিএস প্রিলিমিনারিজনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তাপোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, রাজশাহী পোস্টাল অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সুইডেন

হাজার হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- হেলসিঙ্কি - ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর।
- দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে।
- ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ - সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ - রাশিয়া।
- ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল। এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো।
- অষ্টাদশ শতাব্দীতে ফিনল্যান্ডের দখলকে কেন্দ্র করে রাশিয়ার সাথে সুইডেনের কয়েকটি যুদ্ধ হয়।
- ফলস্বরূপ ১৮০৯ সালে ফিনল্যান্ড একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসাবে রাশিয়ান সাম্রাজে অন্তর্ভূক্ত হয়।
- ১৯১৭ সালের ডিসেম্বরের ৬ তারিখে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

উপর্যুক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, ফিনল্যান্ড রাশিয়ার নয় বরং সুইডেনের উপনিবেশ ছিলো।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
বিগত পরীক্ষা:জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তাতথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসারআমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে অফিস সহায়ক- (o৬-০৩-)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তুরস্কে

- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
(সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক)

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
বিগত পরীক্ষা:বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) অফিস সহায়কবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিস সহায়কতথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ফিনিশীয়রা

ফিনিশীয় সভ্যতা:
- ফিনিশীয় সভ্যতা প্রাচীন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০-৩০০ অব্দ পর্যন্ত সমৃদ্ধ ছিল।
- ফিনিশীয়রা প্রধানত সমুদ্রভিত্তিক বাণিজ্য ও নৌচালনায় দক্ষ ছিল।
- ফিনিশীয়রা উন্নত জাহাজ নির্মাণ প্রযুক্তি ও সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল।
 
• প্রথম বর্ণমালা উদ্ভাবন করে ফিনিশীয়রা।
- ফিনিশীয় বর্ণমালা ছিল একটি ধ্বনিভিত্তিক লেখন পদ্ধতি। এই বর্ণমালায় প্রতিটি চিহ্ন একটি নির্দিষ্ট ধ্বনিকে নির্দেশ করত।
- ফিনিশীয় বর্ণমালার বৈশিষ্ট্য হলো এটি সহজ ও শেখা সহজ ছিল। পরবর্তীতে এটি গ্রিক বর্ণমালার ভিত্তি হিসেবে কাজ করে।

উল্লেখ্য:
- মিশরীয় হায়ারোগ্লিফিক লিপিতে কিছু চিহ্ন একক ব্যঞ্জনধ্বনি বোঝালেও এটি সম্পূর্ণ বর্ণমালা ছিল না; বরং চিত্র, শব্দ ও ধ্বনিচিহ্নের মিশ্র ব্যবস্থা ছিল। বর্ণমালার ধারণার প্রাথমিক উৎস হিসেবে মিশরীয় লিপির কিছু প্রভাব থাকলেও এটি পূর্ণ alphabet নয়।
- প্রায় খ্রিস্টপূর্ব ১১শ শতকে ফিনিশীয়রা ২২টি ব্যঞ্জনভিত্তিক একটি সরল বর্ণমালা তৈরি করে, যেখান থেকে গ্রিক ও ল্যাটিনসহ আধুনিক বর্ণমালার বিকাশ ঘটে।

উৎস: Britannica.

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
বিগত পরীক্ষা:বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালককন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় - অডিটরকারিগরি শিক্ষা অধিদপ্তর ক্যাশ সরকার/ অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চীন
পাকিস্তান এবং জাম্বিয়া সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিলো একসময়।
নেপালকে যদিও সরাসরি ব্রিটিশ উপনিবেশ বলা যায় না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো।
কিন্তু চীন কখনো ব্রিটেনের উপনিবেশ ছিলো না।
উৎস: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটিশ এম্পায়ার ওয়েবসাইট
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
First Asian city that hosted the Olympics is-
বিগত পরীক্ষা:Uttara Bank PLC. Probationary officerUttara Bank Limited - POUttara Bank Ltd - Probationary Officer
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Tokyo
The 1964 Olympics Games were the first to be held in Asia. The 1964 Summer Olympics, held in Tokyo.
Tokyo also hosted the 2020 Summer Olympics.

Source: Olympics
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
ফরাসি বিপ্লব সংঘটিত হয়-
বিগত পরীক্ষা:৫০তম বিসিএস প্রিলিমিনারিIslami Bank Bangladesh Ltd - Field OfficerIslami Bank Bangladesh PLC. Field officer
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৭৮৯ সালে
• “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
• এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
• রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
• ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
• ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
• বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র: হিস্টরি.কম।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
বিগত পরীক্ষা:৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষার৩৯তম বিসিএস প্রিলিমিনারি১৯তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
মেসোপটেমীয় সভ্যতা:
 - বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে
- মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় 'দুই নদীর মধ্যবর্তী অঞ্চল'। 
 - সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও সিরিয়া অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়। 
- মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
যথা- 
• সুমেরীয় সভ্যতা,
• ব্যাবিলনীয় সভ্যতা,
• অ্যাশিরীয় সভ্যতা ও
• ক্যালডীয় সভ্যতা।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

উৎস: হিস্টোরি.কম, ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
বিগত পরীক্ষা:২৭তম বিসিএস প্রিলিমিনারিস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নিউজিল্যান্ড
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
পরবর্তীতে,
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand (link)  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট (link).
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12আন্তর্জাতিক বিষয়াবলী3 বার কমন
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
বিগত পরীক্ষা:৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষার৩৯তম বিসিএস প্রিলিমিনারিফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মধ্য আমেরিকা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতাকে বলা হয় রহস্যময় সভ্যতা।
- মায়া সভ্যতার অবস্থান ছিল মধ্য আমেরিকায়।
- মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের রেইনফরেস্টের মধ্যে এটি অবস্থিত।
- খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রথম দিকে মায়ারা গ্রামে বসতি স্থাপন করেছিল।
- প্রধান শহরগুলির মধ্যে ছিল টিকাল , উয়াক্সাক্টুন , কোপান , বোনাম্পাক , ডস পিলাস , ক্যালাকমুল , প্যালেনকে , এবং রিও বেক।
- শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লিপি আর চিরায়ত রহস্যের মধ্যে আটকা পড়েছে এ সভ্যতার গল্প।
- প্রায় ৬০০ বছর ধরে মায়ার লোকেরা ঐশ্বর্যময় সভ্যতা নিয়ে টিকে ছিল।

উল্লেখ্য,
- গুয়াতেমালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

উৎস: Britannica.
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
বিগত পরীক্ষা:বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৮৬৯
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
বিগত পরীক্ষা:৩৭তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ইতালী
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
বিগত পরীক্ষা:পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সিন্ধু সভ্যতা
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
বিগত পরীক্ষা:পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৭৮৯
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
বিগত পরীক্ষা:১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারবাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ইরাক
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
'মহেঞ্জোদারো' কোন সভ্যতার অংশ?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স- এর কার্যালয় অডিটরকন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স - CGDF (অডিটর)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সিন্ধু
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
বিগত পরীক্ষা:১৪তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বেলজিয়াম
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স CGDF (অডিটর)সিজিডিএফ এর কার্যালয়ের অধীন অডিটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মেসোপটেমিয়া
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা। এই সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত কোন শতাব্দী?
বিগত পরীক্ষা:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর অফিস অ্যাসিসটেন্টজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) কম্পিউটার মুদ্রাক্ষরিক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ঊনবিংশ
১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত উনবিংশ শতাব্দী। এবং ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত সময়কে বলে একবিংশ শতাব্দী।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
রাশিয়ার মুদ্রার নাম-
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ডেলটা)বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-০৬.০১২.
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () রুবল

আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়াজুড়ে রাশিয়া বিস্তৃত। দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন। রাজধানী মস্কো রাশিয়ার বৃহত্তম শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র।

পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়। আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত। ২০১২ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের অন্যতম এটি।

রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।

রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। দেশটির পার্লামেন্টের নাম ডুমা। এটি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ভাগে বিভক্ত। রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। প্রায় ৮০ শতাংশ লোক এ ভাষায় কথা বলে। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়া আরও ২৭টি ভাষা প্রচলিত আছে। রাশিয়ার বেশির ভাগ মানুষ খ্রিষ্টান। মুসলমানেরা প্রধানত থাকেন ভলগা তাতারস, বশখিরস ও তাতার অঞ্চলে।

রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রাকৃতিক সম্পদ। তেল ও প্রাকৃতিক গ্যাস ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে। রাষ্ট্রীয় মালিকানাধীন ‘গ্যাজপ্রম’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উত্পাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। ইউরোপের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মিটিয়ে চলেছে গ্যাজপ্রম। দেশটির মুদ্রার নাম রুবল। রাশিয়া শীতপ্রধান দেশ। দেশটি সারা বছর হিমশীতল আবহাওয়া থাকে।
সূত্রঃ প্রথম আলো।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
বিগত পরীক্ষা:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার৮ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৮৬৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাস্প্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন। ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।
সূত্রঃ হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাখাদ্য অধিদপ্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জাপান
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী 'জাপান, জার্মানি ও ইতালি' শক্তিকে একত্রে অক্ষশক্তি বলা হয়।
জাপান ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে। এজন্য ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
First International Peace Congress was held in London in
বিগত পরীক্ষা:Janata Bank Ltd Assistant Executive Officer (Tailor)Janata Bank Limited - AE (Teller)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 1843 AD
First International Peace Congress was held in London in 1843 AD.
The first International Congress was held in London at the suggestion of Joseph Sturge and on the initiative of the American Peace Society in 1843.
The host was the London Peace Society. 294 British, 37 American and six Continental delegates attended.

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
বিগত পরীক্ষা:৪৩তম বিসিএস প্রিলিমিনারি৩৭তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ফরাসি বিপ্লব
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- ১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- 'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
Which of the following COVID-19 vaccines was invented in Russia?
বিগত পরীক্ষা:বাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) - সহকারী প্রশাসনিক অফিসারবাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সহকারী প্রশাসনিক অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Sputnik V
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () প্রাচীন গ্রীস
- প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে প্রথম গণতন্ত্রের সূচনা হয়।
- গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র ছিলো গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক।
- পরবর্তীতে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সূচনা ঘটে।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চিন্তাবিপ্লব

ইসলাম ও বিশেষ করে সুফিমতের আগমনে ফলে ভারতবর্ষে চিন্তার এক জগত খুলে যায়। পারস্পরিক সাংস্কৃতিক মেলাবন্ধনে পুরনো ধ্যান ধারণা ফেলে সূচনা হয় নতুন চিন্তা ধারার। পরবর্তীতে বহু মুক্তবুদ্ধি ও আধুনিক চিন্তা-চেতনার মনীষীকে এই চর্চা অব্যহত রাখতে এবং সমাজ সংস্কারেও এর প্রভাব দেখা যায়।

ইরাণ থেকে আগত সুফী ধর্মাবলম্বীরা ভারতবর্ষের মাটিতে পা দেবার পর বাংলা দেশে এসে পৌছেছিল। ইবন বতুতার বর্ণনায় পাই যে বাংলাদেশে বহু সুফী বাস করতেন।

সুফী ধর্ম হচ্ছে প্রেমবাদ যে প্রেম আল্লাহর প্রতি প্রেম। সাধ্য আল্লাহ বটে কিন্তু এর মানবিকতাই প্রেম সাধনার প্রথম পাঠ।

আহমদ শরীফের মতে “তুর্কী আফগান বিজয়ের সঙ্গে সঙ্গে এবং তার আগেও ইরাণী সুফী তত্ত্বের প্রভাবে ভারতে ভক্তিবাদের  উদ্ভব হয়।"

এ বিষয়ে সুকুমার সেন লিখেছেন যে “রাজ সভাশ্রিত উচ্চতর সমাজে হিন্দু মুসলমানের মধ্যে সাংস্কৃতিক আপোস কিছু হয়েছিল। ইহার পিছনে দরবেশ ফকিরদেরও প্রভাব ছিল এবং এই সুত্রে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সুফি প্রভাবেব কিছু ছাপ পড়িয়াছিল বলিয়া মনে হয়।”

চিন্তার বিপ্লবের কথা বললে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ আনতে হয়।

"রামমোহন একদিকে যেমন ইসলামের প্রখর যুক্তিবাদের দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন, অন্যদিকে তেমনি আবার সুফী ভক্ত-সম্প্রদায়ের দার্শনিক মতবাদকে বিশেষ শ্রদ্ধা করতেন। শুধু পাটনায় অধ্যয়ন কালেই নয়, পরবর্তী জীবনেও তিনি হাফিজ, মৌলানা রুমি প্রভৃতি ভক্ত-কবিগণের কাব্য পাঠ করতে ভালবাসতেন। তাহার মত বিচিত্র প্রতিভাধর ব্যক্তির পক্ষেই একাধারে ইসলামের নির্মোহ যুক্তিবাদ ও সুফী ধর্মের আবেগঘন ভক্তিবাদ- এই বিসম ভাবধারাকে মেলানো সম্ভব হয়েছিল।"

সূত্র: অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য ও অনিরুদ্ধ রায়ের ইতিহাস অনুসন্ধান।

আসলে অপশন দেখেই উত্তর বুঝা যাচ্ছে। বাকী ৩টার উত্তর হবার কোন সুযোগ নেই।
সঠিক উত্তর: গ) চিন্তাবিপ্লব

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30আন্তর্জাতিক বিষয়াবলী2 বার কমন
Which country was the first to introduce old age pensions ?
বিগত পরীক্ষা:Rupali Bank Ltd Financial Analystওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Germany
বার্ধক্য পেনশন:
- জার্মানিতে প্রথম বার্ধক্য পেনশন ব্যবস্থা চালু হয়।
- ১৮৮৯ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি বয়স্ক সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করেন।
- এটি ছিল পৃথিবীর প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা বৃদ্ধদের আর্থিক সহায়তা প্রদান করত।
- ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের এই পেনশন সুবিধা দেওয়া শুরু হয়।

⇒ ১৮৮১ সালে, জার্মানির সম্রাট উইলিয়াম প্রথম (William I) জার্মান পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।

উৎস: Social Security Administration (.gov).
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)