মুক্তপ্রেপ (Muktoprep)
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ১৯৯টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ১৯৯টি প্রশ্ন
#1নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন3 বার কমন
The term 'Amicus Curiae' is related to-
বিগত পরীক্ষা:তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (গ্রেড-৯ম) [পেট্রোবাংলা]তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো লি সহকারী ব্যবস্থাপকতিতাস গ্যাস লিমিটেড সহকারী ম্যানেজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Judiciary
'Amicus Curiae' is related to Judiciary

- Amicus Curiae হল আদালতের বন্ধু।
- অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত কোন জটিল মামলার রায়ের ব্যাপারে আইন বিষয়ে সদ্ধিান্ত নিতে সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে উক্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিজ্ঞ আদালত এক বা একাধীক অভিজ্ঞ এ্যাডভোকেট মহোদয়কে নিয়োগ প্রদান করতে পারেন। উক্ত ব্যক্তিগণ ঐ সমস্যার সমাধান তাদের নিজের অভিজ্ঞতা ও আইনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন অতঃপর তাদের সুচিন্তিত সিদ্ধান্ত বিজ্ঞ আদালতের নিকট অবহিত করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
বিশ্ব মানবাধিকার দিবস কবে?
বিগত পরীক্ষা:১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ প্রটোকল অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১০ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি৪০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উপরের সবগুলো
• সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের কর্তব্য হলো:
- নিয়মিত কর প্রদান করা,
- আইন মান্য করা,
- জাতীয় সম্পদ রক্ষা করা,
- সংবিধান মেনে চলা,
- সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা,
- সন্তানদের শিক্ষা দান করা ইত্যাদি।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
Which of the following countries does not have a written constitution?
বিগত পরীক্ষা:পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) (গ্রেড: ৯ম)পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সহকারী ম্যানেজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () England
অলিখিত সংবিধান:
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজল্যান্ড, স্পেন প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

অন্যদিকে- 
- বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এই দেশগুলোর সংবিধান লিখিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
সভ্য সমাজের মানদণ্ড হলো-
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারিপোস্ট মাস্টার জেনারেল উচ্চমান সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আইনের শাসন

আইনের শাসন:
- আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা অর্থাৎ আইন সকল নাগরিকের জন্য সমানভাবে প্রয়োগ হবে।
- আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা, নৈরাজ্য দূর হয়।
- ফলে সমাজে স্থিলিশীলতা আসে এবং শান্তির বিরাজ করে।
- নাগরিক হিসেবে প্রাপ্য অধিকার কেবল আইনের শাসনের মাধ্যমে বলবৎ করা যায়।
- আইনের শাসন না থাকলে সবল-দুর্বল, ধনী-দরিদ্রের ব্যবধান প্রকট হতে থাকে।
- সমাজ থেকে মায়া, মমতা, সহমর্মিতা, ন্যায়-বিচার, নীতি-আদর্শ হ্রাস পায়।
- অতএব সভ্য সমাজের মানদন্ড হলো আইনের শাসন।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাদেশ বার কাউন্সিল।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অনুচ্ছেদ ১৮

⇒ জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে- এ বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ ১৮ উল্লেখ রয়েছে।

- সংবিধানের ২১ অনুচ্ছেদে রয়েছে নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
সংবিধানের ২৬ অনুচ্ছেদে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
- সংবিধানের ২৮ অনুচ্ছেদে রয়েছে ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।

⇒ অনুচ্ছেদ- ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা:
- (১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।

⇒ অনুচ্ছেদ ১৮ ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
- বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে।

- সুতরাং সঠিক উত্তর অনুচ্ছেদ-১৮।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন2 বার কমন
বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি-
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উপরের সবকটি

◉ বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা ও প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অর্থাৎ উপরের সবকটি।

→ বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের ১১ নং অনুচ্ছেদ অনুসারে, 
- প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে৷

⇒ মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা: 
- এটি গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের সম্মান ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি প্রকাশ করে।
-  এটি বাংলাদেশের প্রজাতন্ত্রের একটি মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

⇒ মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা:
- বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ উল্লেখ করা হয়েছে।
-  এর মধ্যে রয়েছে বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমতা, এবং আইনের দৃষ্টিতে সমান সুরক্ষা।
-  সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে, বাংলাদেশের জনগণের জন্য মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য।

⇒ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা:
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৭ এবং ১১-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করা হবে। 
- এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলনীতি, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
-  স্থানীয় সরকার, সংসদীয় নির্বাচন, এবং অন্যান্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই অংশগ্রহণ বাস্তবায়িত হয়।

∴ সুতরাং সঠিক ‍উত্তর উপরের সবগুলো।

উৎস: বাংলাদেশ সংবিধান।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
CEDAW ঘোষণা কী বিষয় নিয়ে?
বিগত পরীক্ষা:পিটিটিআই ইন্সট্রাক্টর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নারীশিক্ষা ও ক্ষমতায়ন
নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় Convention on the Elimination of All Forms of Discrimination against Women, সংক্ষেপে যা CEDAW হিসেবে পরিচিত। বাংলায় এটিকে চিহ্নিত করা হয় ‘নারীর প্রতি সব বৈষম্য বিলোপ সনদ (সিডও)’। ১৯৭৯ সালে জাতিসংঘ কর্তৃক সনদটি গৃহীত হলেও ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করা শুরু হয়। সে কারণে ‘৩ সেপ্টেম্বর’ অর্থাৎ যে তারিখ থেকে এটি কার্যকর করা হয় সেই তারিখটিকে ‘সিডও’ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
বিগত পরীক্ষা:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সামাজিক ন্যায়বিচার

রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব।

ক. স্থায়ী জনসমষ্টিঃ জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোন ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে।

খ. নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।
ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নিদিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি।

গ. সরকারঃ সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন : সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি।

ঘ. সার্বভৌমত্ব : রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এ তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে ২৬ মার্চ, ১৯৭১ এর আগে আমরা বাংলাদেশ রাষ্ট গঠন করতে পারিনি। যখন পূর্ববাংলার জনণের পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনে প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোন রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়। আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়। এমনকি জাতিসংঘও রাষ্ট্র নয়।
সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে-
১। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
২। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
কোনটির আইনগত ভিত্তি আছে?
বিগত পরীক্ষা:দুর্নীতি দমন কমিশন (দুদক) : উপ-সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ওয়াকফ্‌

ওয়াকফ্‌-এর আইনগত ভিত্তি আছে। বাংলাদেশ সরকার ওয়াকফ সম্পত্তির হস্তান্তর এবং উন্নয়ন করার জন্য ২০১৩ সালে আইন প্রণয়ন করে।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন একটি ইসলাম ধর্মীয় অনুশাসন ভিত্তিক, সামাজিক কল্যাণকর ও সেবামূলক স্বায়ত্তশাসিত সংস্থা। ১৯৩৪ সালের বেঙ্গল ওয়াক্ফ এ্যাক্টের বলে এ সংস্থার সৃষ্টি হয়। ১৯৬২ সালের ওয়াক্ফ অধ্যাদেশ অনুযায়ী ওয়াকিফের উদ্দেশ্য বাসত্মবায়নসহ ওয়াক্ফ এস্টেটসমূহের তদারকি, নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য। ফলশ্রুতিতে ওয়াক্ফ অধ্যাদেশ সংশোধনী আইন ২০১৩ এবং ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন ২০১৩ প্রনয়ন করা হয়েছে।
উৎসঃ বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়-
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৯৮৬ সালে
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়ােগ করা যাবে না?
বিগত পরীক্ষা:জীবন বীমা কর্পোরেশন - উচ্চমান সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৪ বছর
শ্রম আইন অনুযায়ী,
- যে শিশুর বয়স ১৪ বছর পূর্ণ হয়নি, তাকে কারখানায় কাজ দেওয়া যাবে না।
- তবে ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন তরুণদের শর্তসাপেক্ষে নিয়োগ করা যায়।
- যেমন, ৭০ ধারায় শিশুদের কাজের সময় সম্পর্কে বলা হয়েছে, ১৯৬৫ সালের কারখানা আইনের ২২ ধারা অনুযায়ী শিশুদের কাজে নিয়োগ নিষিদ্ধ।
- তরুণ শ্রমিকদের দৈনিক ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কাজ দিতে হবে।
- এর আগে বা পরে তরুণ শ্রমিকদের দিয়ে কাজ করানো যাবে না। 
উৎস: বাংলা পিডিয়া।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
'সভ্য সমাজের মানদণ্ড' হলো-
বিগত পরীক্ষা:প্রতিরক্ষা মন্ত্রণালয় জুনিয়র শিক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আইনের শাসন
- সভ্য সমাজের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো আইনের শাসন
- আইনের শাসনের অর্থ আইনের চোখে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয়।
- আইনের শাসন ব্যতীত সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না।

(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়-
বিগত পরীক্ষা:বাংলাদেশ রেলওয়ে - সহকারী স্টেশন মাস্টার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১০ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
নাগরিকের প্রধান কর্তব্য হলো-
বিগত পরীক্ষা:১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
- কর্তব্য হলো সমাজ ও রাষ্ট্রের প্রতি নাগরিকদের পালনীয় কতগুলো দায়িত্ব।
অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি এর মতে,
- “কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গণ কল্যাণের জন্যে কোন কিছু করা বা না করার অধিকারকে বুঝায়।”
- রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্য হলো আনুগত্য প্রদর্শন।
অন্যান্য কর্তব্যের মধ্যে রয়েছে:
- আইন মান্য করা
- নিয়মিত কর প্রদান করা
- সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা
- রাষ্ট্রের সেবা করা
- রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করা
- সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র: একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় -
বিগত পরীক্ষা:৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১০ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
When is Human Rights Day observed?
বিগত পরীক্ষা:Pubali Bank Ltd Asst.Trainee Junior Officer
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () December 10
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
-  সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে মোট ৩০ টি ধারা রয়েছে।
- এটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
Which one of the followings is considered as the fourth estate of the nation?
বিগত পরীক্ষা:বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Press and Media
- একটি রাষ্ট্রে fourth estate বলতে press and news media কে বুঝায়।
- টমাস কার্লাইল এর মতে, এডমন্ড বার্ক  ১৭৮৭ সালে গ্রেট ব্রিটেনের হাউস অফ কমন্সের প্রেস রিপোর্টিং খোলার বিষয়কে বুঝাতে একটি সংসদীয় বিতর্কে fourth estate শব্দটি ব্যবহার করেছিলেন।

তথ্যসূত্র: The Sun, UK
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় -
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১০ ডিসেম্বর
▪ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
▪ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
▪ চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

অন্যদিকে,
▪ ১০ অক্টোবর : মানসিক স্বাস্থ্য দিবস
▪ ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস
▪ ২০ ডিসেম্বর : আন্তজার্তিক মানব সংহতি দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
তথ্য পাওয়া মানুষের কোন ধরনের অধিকার ?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৌলিক অধিকার
• তথ্য অধিকার আইন, ২০০৯ (২০ নং আইন) মতে, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার

সূত্র: তথ্য অধিকার আইন, ২০০৯।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংগঠন?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মানবাধিকার
•আইন ও সালিশ কেন্দ্র (আসাক) বাংলাদেশ একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন
- ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।

উৎস: আসকের ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
বিগত পরীক্ষা:সমবায় অধিদপ্তর পরিদর্শক/ মহিলা পরিদর্শক/ ফিল্ড ইনভেস্টিগেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () যুক্তরাজ্য
• যা সাধারণত মেনে চলা হয় তাই প্রথা।
- প্রত্যেক সমাজে কিছু কিছু আচরণ বিধি গড়ে উঠে।
- অভ্যাসগতভাবে বা সুবিধার জন্য এই রীতিনীতিকে মানুষ মেনে চলে, কেউ লঙ্ঘন করে না।
- এভাবে রীতিনীতিগুলো ক্রমাগতভাবে অনুসরণের ফলে প্রথার সৃষ্টি হয়।
- পরবর্তীতে রাষ্ট্রীয় কর্তৃত্বের দ্বারা স্বীকৃতি ও অনুমোদন লাভের মাধ্যমে আইনে পরিণত হয়।
- ইংল্যান্ডের সাধারণ আইনগুলো প্রথার উপর নির্ভর করে গড়ে উঠেছে। 

সূত্র: পৌরনীতি, ৯ম-১০ম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
বিগত পরীক্ষা:প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা (ডালিয়া)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () এরিস্টটল
রাষ্ট্রবিজ্ঞান:

- রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সামাজিক বিজ্ঞান।
- রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সংগঠনের সুসংবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
- রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এরিস্টটল।
- রাষ্ট্রবিজ্ঞান সরকারের মূলনীতি ও রাষ্ট্রের মূলভিত্তি নিয়ে আলোচনা করে।
- রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারণাগুলো রাষ্ট্রবিজ্ঞানকে একটি গতিশীল সামাজিক বিজ্ঞানে উন্নীত করেছে।
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠন, শাসনব্যবস্থা, রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, আন্ত:রাষ্ট্রীয় কার্যকলাপ ইত্যাদি নিয়ে আলোচনা করে।

তথ্যসূত্র - রাষ্ট্রবিজ্ঞান, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
An intrapersonal conflict is a conflict-
বিগত পরীক্ষা:খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () within an individual
♦ Intrapersonal
English meaning: relating to or within a person's mind.
Bangla meaning: আন্তঃব্যক্তি সম্পর্কিয়।

Complete: An intrapersonal conflict is a conflict - within an individual.

Source: Cambridge Dictionary. 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উপরের সবগুলো
আইন ও সালিশ কেন্দ্র:
- আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা। 
- ১৯৮৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- শুরুতে আসক ঢাকা শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারী, কর্মজীবী শিশু এবং শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে। 
- এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।

উৎস: আইন ও সালিশ কেন্দ্র ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
'আইনের দৃষ্টিতে সবাই সমান'-উক্তিটি করেছেন -
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অধ্যাপক ডাইসি
আইন:
- অর্থাৎ মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল বিধি নিষেধ প্রণয়ন করে সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
- রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
- আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা।
- আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা, নৈরাজ্য দূর হয়।
- ফলে সমাজে স্থিলিশীলতা আসে এবং শান্তি বিরাজ করে।
- আইনের শাসন না থাকলে সবল-দুর্বল, ধনী-দরিদ্রের ব্যবধান প্রকট হতে থাকে। 

উল্লেখ্য,
- ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’-উক্তিটি করেছেন অধ্যাপক ডাইসি।
- আইনের শাসনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, আইনের শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বটি হচ্ছে, ছোট-বড়, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ-নির্বিশেষে আইনের চোখে সবার সমতা।
- রাষ্ট্র পরিচালনা বিষয়ে লিখিত বিভিন্ন বিখ্যাত গ্রন্থও আইনের উৎস হিসেবে অধ্যাপক ডাইসির "Law of the Constitution" এর উল্লেখ করা যায়।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
         ii) ২৬ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আইন ও সালিশ কেন্দ্র কী ধরণের সংস্থা?
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মানবাধিকার
• আইন ও সালিশ কেন্দ্র:
- আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা। 
- ১৯৮৬ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ৯ জন।
- শুরুতে আসক ঢাকা শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারী, কর্মজীবী শিশু এবং শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে। 
- এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা।

উৎস: আইন ও সালিশ কেন্দ্র ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৌলিক অধিকার
অধিকার:
- সাধারণত অধিকার বলতে নিজের ইচ্ছানুযায়ী কোন কিছু করার বা পাওয়ার ক্ষমতাকে বোঝায়।
- এদিক থেকে বিচার করলে আইন বিরোধী কাজ করাকেও অধিকার বলা যায়।
- কিন্তু পৌরনীতি ও সুশাসনে এ ধরনের কাজকে স্বেচ্ছাচার বলা হয়।
- অধ্যাপক আনেস্ট বার্কার যথার্থই বলেন, 'অধিকার তখনই প্রকৃত অধিকার হতে পারে যখন রাষ্ট্র সেগুলোকে অধিকার বলে স্বীকার করে এবং সেগুলো রক্ষার জন্য সচেষ্ট হয়।'
- অর্থাৎ রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সুযোগ বা সুবিধাকে অধিকার বলা যায়।
- যেমন: পরিবার গঠন, শিক্ষা লাভ, নির্বাচনে ভোটদান, নির্বাচিত হওয়ার মত অধিকারের প্রতি সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি ও অনুমোদন রয়েছে।

উল্লেখ্য,
⇒ মৌলিক অধিকার:
- মৌলিক অধিকার বলতে বুঝায় নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি, যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং অলঙ্ঘনীয়।
- নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকলে তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে।
- এর ফলে সরকার এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।
- নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না।

⇒ মৌলিক অধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান।
- মৌলিক অধিকারের রক্ষক রাষ্ট্র ও সংবিধান।
- বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে।

⇒ তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
'বিপরীত বৈষম্য'-এর নীতিটি প্রয়োগ করা হয় -
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
বিপরীত বৈষম্য:
- সমতার প্রশ্নে "বিপরীত-বৈষম্যের" (reverse discrimination) ধারণা গুরুত্বপূর্ণ।
- অনেক সময় বহু সমাজে এমন কিছু লোক থাকে যারা অন্যান্যদের চেয়ে কোন কোন দিক থেকে পিছিয়ে থাকে।
- অন্যান্যদের সমান করার জন্য তাদেরকে তখন ঐসব দিকগুলোতে কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা দিতে হয়।
- বাইরের দিক থেকে একে বৈষম্যমূলক আচরণ বলে মনে হলেও, তা সমতা-নীতিরই একটি প্রতিফলন।
- আর একেই বলে 'বিপরীত-বৈষম্যের' নীতি।

⇒ তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে 'বিপরীত বৈষম্য'-এর নীতিটি প্রয়োগ করা হয়।

উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
'বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ?
বিগত পরীক্ষা:২২তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পাপুয়া নিউগিনি
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। 

UNFPA - এর ২০০০ সালের রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে শীর্ষে ছিল পাপুয়া নিউগিনি।

উৎস: UNFPA ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)