মুক্তপ্রেপ (Muktoprep)
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের অর্থনীতি, বাজেট ও পরিকল্পনা প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ১,৬০১টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ১,৬০১টি প্রশ্ন
#1বাংলাদেশ বিষয়াবলী4 বার কমন
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
বিগত পরীক্ষা:২৪তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তাবাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তাডেসকো সহকারী কমপ্লেইন সুপারভাইজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মূল্য সংযোজন কর
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
বিগত পরীক্ষা:পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তাপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - [৪র্থ পর্যায়] ২৮. ০৬.
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চট্টগ্রাম
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
Bangladesh is scheduled to officially become a developing country in-
বিগত পরীক্ষা:তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো লি সহকারী ব্যবস্থাপকতিতাস গ্যাস লিমিটেড সহকারী ম্যানেজারতিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (গ্রেড-৯ম) [পেট্রোবাংলা]
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 2026
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার পথে বাংলাদেশ।
- ২০২৬ সালে এ উত্তরণ ঘটবে বাংলাদেশের।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়।
- আর এর মধ্য দিয়ে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে উত্তরণের সকল প্রক্রিয়া সম্পন্ন করল।
- বাংলাদেশের পাশাপাশি লাও ও নেপালও উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে।
- এই তিন দেশ উত্তরণের ক্ষেত্রে পাঁচ বছর প্রস্তুতির সময় পাবে। অর্থাৎ, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। 

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
Which one of the following is not a central Bank?
বিগত পরীক্ষা:Sonali & Janata Bank Ltd Senior Officer (IT/ICT)Bangladesh Bank Officerবিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () State Bank of India
ভারতের কেন্দ্রীয় ব্যাংক:
- 'সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া' ভারতের কেন্দ্রীয় ব্যাংক নয়।
- 'রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া' হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
- হিলটন ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে রিজার্ভ ব্যাংক অন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১ এপ্রিল ১৯৩৫ সালে এর কার্যক্রম শুরু হয়।

বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক:
- 'স্টেট ব্যাংক অব পাকিস্তান' পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
- 'সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা' শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক।
- 'ব্যাংক অব ইংল্যান্ড' যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
OMS stands for-
বিগত পরীক্ষা:খাদ্য অধিদপ্তর অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকহিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) অফিস সহায়কহিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Open Market Sale
OMS:
- OMS এর পূর্ণরূপ: Open Market Sale.
- Public Food Distribution System (PFDS) এর আওতায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।
- খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা (Price Support) দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালনা করা হয়। 
- এর মধ্যে নগদ সহায়তায় (Monetised) আকারে ওপেন মার্কেট সেল (OMS) সহায়তা দিয়ে থাকে।

উৎস: খাদ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
বিগত পরীক্ষা:১৪তম বিসিএস প্রিলিমিনারিমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহকারী মৎস্য কর্মকর্তামৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য জরিপ কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () খুলনা
• জাহাজ নির্মাণ শিল্প:
- জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিল্পখাত। 
- বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা — খুলনায় অবস্থিত।
- বাংলাদেশের ২০০শ'র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
- বর্তমানে দেশে নৌপথে ছোট-বড় ১২৫০০ অধিক সংখ্যক জলযান মালামাল ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়।
- এই সকল নৌযান তৈরিতে ২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন ও ১০০টি স্থানীয় মানের শিপইয়ার্ড ও ডকইয়ার্ড রয়েছে। 
- আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডগুলো বছরে গড়ে ১০০টি জাহাজ নির্মাণে সক্ষম।
- দেশে বর্তমানে সর্বোচ্চ ১০০০০ DWT ক্ষমতাসম্পন্ন জাহাজ নির্মাণ হচ্ছে। 
- বাংলাদেশে বঙ্গোপসাগরের একটি দীর্ঘ উপকূলীয় সীমারেখা ছাড়াও প্রায় ৭০০টি ছোট-বড় নদী রয়েছে। 
- দেশের তিন-চতুর্থাংশ মালামাল নৌপথে পরিবহন হয়।
- ২০০৮ সালে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে। 
- বিগত কয়েক বছরে দেশের শিপইয়ার্ডগুলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে ৪০টি জাহাজ রপ্তানি করে ১৮০ মিলিয়ন ডলার আয়ের মাধ্যমে দেশের জাহাজ নির্মাণ শিল্পের ভাবমূর্তি উন্নয়নে অবদান রেখেছে। 

উৎস: বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
বিগত পরীক্ষা:২২তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালকভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বেঞ্চ সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তৈরি পোশাক
বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প:
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।

উল্লেখ্য,
- নীটওয়্যার: ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার (৪৮.৩৫%)।
- তৈরি পোশাক: ১৪,২৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৭.১০%)।

অন্যদিকে,
- ২য় সর্বোচ্চ রপ্তানি আয়: পাটজাত পণ্য - ৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (১.২৫%)।
- ৩য় সর্বোচ্চ রপ্তানি আয়: ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল) দ্রব্য - ৩৩৮ মিলিয়ন মার্কিন ডলার (০.৮৮%)।

এছাড়াও,
⇒ সার্বিক রপ্তানি পরিস্থিতি:
১. কৃষিজাত পণ্য: ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার (১.৩৯%)।
২. হিমায়িত খাদ্য: ২৭৪ মিলিয়ন মার্কিন ডলার (০.৭১%)।
৩. কাঁচাপাট: ১০০ মিলিয়ন মার্কিন ডলার (০.২৬%)।
৪. চা: ৩ মিলিয়ন মার্কিন ডলার (০.০০%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
বিগত পরীক্ষা:৩৫তম বিসিএস প্রিলিমিনারিপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ২০১৬ - ২০২০
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
বিগত পরীক্ষা:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড অফিসারজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারি পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () যুক্তরাষ্ট্র
বাংলাদেশ প্রায় ৩০টি দেশে তৈরি পোশাক রপ্তানি করলেও এর প্রধান রপ্তানি বাজার মূলত যুক্তরাষ্ট্র। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF) এর কার্যালয় জুনিয়র অডিটর (IBA)স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () গাজীপুর
Bangladesh Ordnance(অস্ত্র-কারখানা) Factories (BOF) is a large defence industrial complex under the Army Headquarters, Bangladesh Army. It was inaugurated in 1970. Although it suffered considerable damage during the War of Liberation 1971, its capabilities have since been restored and expanded over these years. BOF is situated about 50 km from Dhaka, the capital city of Bangladesh, at Gazipur Cantonment, a model township with most of the civic amenities available.
Source: (archive.is/20120723130334/http://www.bof.gov.bd/about.php)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
TIN এর পূর্ণরূপ -
বিগত পরীক্ষা:বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) |বিদুৎ উন্নয়ন বোর্ড নিম্নমান হিসাব সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
• E-TIN এর পূর্ণরূপ - Electronic Taxpayer's Identification Number. 
- ই-টিআইএন মানে ইলেকট্রনকি ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার, ইহা আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- ইহা ১২ ডিজিটের ১টি নম্বর। একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই-টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
বিগত পরীক্ষা:স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটরবাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে এবং বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
wits.worldbank.org
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
বিগত পরীক্ষা:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (খুলনা বিভাগ)প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১ জানুয়ারী ১৯৯৩

স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে।
১৯৭৪ সালে কুদরাত-এ-খুদা প্রণীত ‘বাংলাদেশ শিক্ষা কমিশন’ ১৯৮৩ সালের মধ্যে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে সর্বজনীন, বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার সুপারিশ করে।
১৯৮১ সালে পৃথক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়। অন্যদিকে এ আইনের যথাযথ বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ২১ আগস্ট, ১৯৯০ইং ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়ন পরিবীক্ষণ কোস/সেল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ৩১ নভেম্বর, ১৯৯২ ইং তারিখে এর নামকরণ করা হয় ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’।
১ জানুয়ারী, ১৯৯৩ থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কার্যকর হয়।
তার পূর্বে ১৯৯২ সালে প্রাথমিকভাবে - ৬৮ টি উপজেলায় এই আইন চালু হয়।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপিএ ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাবিদুৎ উন্নয়ন বোর্ড নিম্নমান হিসাব সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বিএসইসি
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC - Bangladesh Securities and Exchange Commission.
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে দেশে দুটি স্টক এক্সচেঞ্জ বা শেয়ারবাজার রয়েছে। এগুলো হলো: ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

উৎস: BSEC ওয়েবসাইট
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
বিগত পরীক্ষা:৫০তম বিসিএস প্রিলিমিনারি৪১তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () IMF-এর bailout package-এর মাধ্যমে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অন্যতম কাজ - সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করণে ব্যবস্থা করা।
- বাণিজ্য ঘাটতি দূর করার জন্য IMF তার সদস্য দেশগুলোকে বড় আকারের ঋণ প্রদান করে থাকে (Bailout Package - এর মাধ্যমে)।
- বাংলাদেশও IMF এর সদস্য হিসাবে Bailout Package - এর মাধ্যমে ঋণ গ্রহণ করে বাণিজ্য ঘাটতি পূরণ করে থাকে।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়?
বিগত পরীক্ষা:বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টরবিমান বাংলাদেশ এয়ার লাইন্স : সহকারী ব্যবস্থাপক (ট্রেইনি জেনারেল)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সৈয়দপুর

দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা - সৈয়দপুর।
এখানে আরও একটি রেলওয়ে কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কারখানাটিতে তৈরি হবে সম্পূর্ণ রেলওয়ে ক্যারেজ বা কোচ। এই কারখানাটি বর্তমান কারখানার উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে ওই কোচ নির্মাণ কারখানা।
উৎসঃ দৈনিক প্রথম আলো 

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
একনেক (ECNEC)-এর প্রধান কে?
বিগত পরীক্ষা:৪৭তম বিসিএস প্রিলিমিনারি৪৩তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () প্রধানমন্ত্রী
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- ECNEC ১৯৮২ সালে গঠিত হয়।
- এর প্রধান/চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
- একনেকে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।

(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
মেট্রোরেলের অর্থায়নের উৎস
বিগত পরীক্ষা:Karmoshongsthan Bank - Assistant Officerকন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কার্যালয় - অডিটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বাংলাদেশ ও জাপান

- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন : Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

উৎস: DMTCL এবং দৈনিক পত্রিকা রিপোর্ট

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
The anti-money laundering statute currently in force in Bangladesh was enacted in the year:
বিগত পরীক্ষা:Bangladesh Krishi Bank - Senior OfficerSadharon Bima Corporation Assistant Manager
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 2012
Anti-money laundering Act:
- মানিলন্ডারিং প্রতিরোধ আইন প্রণীত হয় ২০১২ সালে।
- একে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ নামে অভিহিত করা হয়।

⇒ মানি লন্ডারিং প্রতিরোধ আইন -
- মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশ রহিতক্রমে এতদসংক্রান্ত আইন পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।
- এই আইন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ নামে অভিহিত হইবে।
- ইহা ৩ মাঘ, ১৪১৮ বঙ্গাব্দ/১৬ জানুয়ারি, ২০১২ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

উৎস: আইন মন্ত্রণালয় ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
Which is the first privatized bank of Bangladesh?
বিগত পরীক্ষা:Janata Bank Limited Officer (Cash)ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড উপ সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Uttara Bank Limited
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
Twenty Taka notes bear the signature of
বিগত পরীক্ষা:Global Islami Bank Ltd. - Probationary Officerবাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Governor, Bangladesh Bank
সরকারি মুদ্রা - ১, ২ ও ৫ টাকার নোট এবং ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সার মুদ্রা।
সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের।

ব্যাংক নোট - ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকা মূল্যমানের ৭টি নোট।
ব্যাংক নোটের প্রবর্তক বাংলাদেশ ব্যাংক এবং এ নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের।

উৎসঃ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয়ের ওয়েবসাইট। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
Sukuk Bond was introduced in Bangladesh on
বিগত পরীক্ষা:বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন - সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () December 28, 2020

২৮ ডিসেম্বর, ২০২০ তারিখে দেশে প্রথমবারের মতো ইসলামী বন্ড ‘সুকুক’ চালু করছে সরকার। 

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটাতে সরকার এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দেশে বৈধ ও নিরাপদ বিনিয়োগের নতুন একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। কারণ দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি-প্রতিষ্ঠান এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর সম্পদের বিপরীতে আট হাজার কোটি টাকার এই বন্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক চার হাজার কোটি টাকা করে দুই দফায় এই বন্ড বাজারে ছাড়বে। এ প্রকল্পের জন্য ছাড়া বন্ডটির নাম দেওয়া হয়েছে ‘ইজারা সুকুক’।

এতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন একজন বিনিয়োগকারী। এ বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। বার্ষিক প্রাক্কলিত মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৪.৬৯ শতাংশ। ষাণ্মাসিক ভিত্তিতে এই মুনাফা দেওয়া হবে।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
How many members are to FBCCI?
বিগত পরীক্ষা:বাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) - সহকারী প্রশাসনিক অফিসারবাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সহকারী প্রশাসনিক অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 368

- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FBCCI) বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন।
- ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ (১৯৯৪ সালে সংশোধিত) এবং  কোম্পানি আইন ১৯১৩ (১৯৯৪ সালে সংশোধিত)-এর অধীনে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত।
- ফেডারেশনের তিন ধরণের সদস্য রয়েছে "চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এ ও বি শ্রেণীর চেম্বার), শিল্প ও বণিক সমিতিসমূহ (এ ও বি শ্রেণির সমিতি) এবং যৌথ চেম্বার (বিদেশি কোম্পানিসমূহের সাথে গঠিত)।

- বর্তমানে এফবিসিসিআই-এর সদস্য সংখ্যা ৩৬৯।
- এর মধ্যে ৭০ জন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এ শ্রেণীর ৩৮ বি শ্রেণীর ৩২), ২৮৩ জন শিল্প ও বণিক সমিতিসমূহের (এ শ্রেণীর ২৭৭ বি শ্রেণীর ৬) এবং অবশিষ্ট ১৬ জন বিদেশি যৌথ চেম্বারের প্রতিনিধি।

উৎসঃ বাংলাপিডিয়া। 

কাছাকাছি উত্তর হিসেবে অপশনের ক বেছে নেওয়া হয়েছে।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
In which year has Bangladesh reached the status of lower-middle-income country?
বিগত পরীক্ষা:পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড - সহকারী ম্যানেজারপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সহকারী ম্যানেজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 2015
২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

বিশ্বব্যাংকের শ্রেণীবিন্যাস অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৫ মার্কিন ডলার বা তার নিচে সেসব দেশ নিম্ন আয়ের দেশ আর যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত সেসব দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিম্ন আয়ের দেশের কাতারে ছিলো। ২০১৫ সালের ১ জুলাই বাংলাদেশের মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার হওয়ায় বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্র: দৈনিক প্রথম আলো
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
Which is the first non-government EPZ in Bangladesh?
বিগত পরীক্ষা:পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড - সহকারী ম্যানেজারপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সহকারী ম্যানেজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Adamjee EPZ
দেশের প্রথম বেসরকারি ইপিজেড - কোরিয়ান ইপিজেড (KEPZ)
- এটি ১৯৯৯ সালে অক্টোবরে চট্টগ্রামে চালু হয়।
- এছাড়া রাঙ্গুনিয়ায় আরেকটি প্রাইভেট ইপিজেড চালু হওয়ার কথা থাকলেও সেটি এখনো স্থাপিত হয় নি।
—------------
বর্তমানে সরকারি ইপিজেড ৮টি। এগুলো হলো:
চট্টগ্রাম, ঢাকা (সাভার), আদমজী, কুমিল্লা, ঈশ্বরদী, মোংলা, উত্তরা (নীলফামারী) ও কর্ণফুলী (কোরিয়ান) ইপিজেড। 
বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।

উৎস: BEZA ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
Which one of the following channels of remittance flows does not contribute to our Foreign Exchange Reserve?
বিগত পরীক্ষা:Combined 2 Banks - Senior Officer (IT)বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () hundi
হুন্ডি মুগল অর্থনীতির অধীনে বিকশিত একটি অপ্রাতিষ্ঠানিক অর্থ লেনদেন পত্র।
হুন্ডি বলতে বাণিজ্য ও ঋণ লেনদেনের  ক্ষেত্রে ব্যবহূত আর্থিক দলিলসমূহকে বোঝায়।
হুন্ডি একস্থান থেকে অন্যস্থানে অর্থ প্রেরণের একটি ব্যক্তিগত পর্যায়ের কৌশল, যা আজও প্রচলিত আছে।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১৯৭৪ সালে
- অবিভক্ত বাংলায় প্রথম আনুষ্ঠানিক আদমশুমারি হয় ১৮৭২ সালে লর্ড মেয়ারের সময়।
- পাকিস্তান আমলে ১৯৬১ সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এই আদমশুমারি অনুযায়ী তখন বাংলাদেশের জনসংখ্যা ছিলো ৭.৬৪ কোটি।
- দ্বিতীয় আদমশুমারি : ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি : ১৯৯১ সালে
- চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে
- পঞ্চম আদমশুমারি : ২০১১ সালে

- পরবর্তী ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৫-২১ জুন।
- ষষ্ঠ আদমশুমারির নাম হবে 'জনশুমারি ও গৃহগণনা'।
- বাংলাদেশে প্রতি ১০ বছর পরপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি পরিচালনা করে।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সেবা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা-২০২১।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ১ জুলাই ২০১৫
- বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা. ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
- বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ঘন ঘন বন্যা
- ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। সাগরের জলরাশি ও এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। 
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গ্রুন্টার পাউলি।
- ১৯৯৪ সালে তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন।

- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- তবে বৈশ্বিকভাবে ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংক আধুনিক ব্লু ইকোনোমির সংজ্ঞায় বলেছে - ব্লু ইকোনোমি হলো টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সামুদ্রিক পরিবেশের সুরক্ষা করে সমুদ্রের ব্যবহারযোগ্য সকল ধরণের সম্পদ সঠিকমাত্রায় ব্যবহার করা। এখানে, ইকোনোমি শুধু ব্যবসায়িক দিক বুঝায় না, বরং সমুদ্রের জীবন্ত প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিতের পাশাপাশি টেকসই উন্নয়নে অবদান রাখাও বুঝায়।
- ২০১৪ সালে বাংলাদেশ মিয়ানমারের নিকট থেকে সমুদ্রসীমা বিজয়ের পর বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয় এবং ব্লু ইকোনমির বড় অংশীদার হয়।  বিশাল সমুদ্রজয়ের পর সমুদ্র অর্থনীতি ঘিরে নতুন স্বপ্ন দেখা শুরু হয় বাংলাদেশের।
- বাংলাদেশের 'ব-দ্বীপ পরিকল্পনা - ২১০০' বাস্তবায়নে ব্লু ইকোনমির উপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লু ইকোনোমির চ্যালেঞ্জসমূহ:
- শক্তিশালী সমুদ্রনীতির অভাব
- দুর্বল সমুদ্র ব্যবস্থাপনা
- সামুদ্রিক দূষণ
- অপরিকল্পিত উপকূলীয় উন্নয়ন
- প্রযুক্তি ও দক্ষ জনশক্তির অভাব
- অপরিকল্পিত মৎস শিকার
- অপরিকল্পিত ট্যুরিজম ইত্যাদি।

প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'ঘন ঘন বন্যা' ব্লু ইকোনমি বাস্তবায়নের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়।

উৎস: SDG ওয়েবসাইট, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট (আর্টিকেল), ফিন্যানসিয়াল এক্সপ্রেস রিপোর্ট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)