মুক্তপ্রেপ (Muktoprep)
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের কৃষি ও বনজ সম্পদ প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ৫৩৫টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ৫৩৫টি প্রশ্ন
#1বাংলাদেশ বিষয়াবলী4 বার কমন
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি১৭তম বিসিএস প্রিলিমিনারিপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ভলগা)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () রাজ কাঁকড়া
জীবন্ত জীবাশ্ম: 
- কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। 
- লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 
- অন্যদিকে ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 
- প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2বাংলাদেশ বিষয়াবলী4 বার কমন
উচ্চ ফলনশীল ধানের জাত কোনটি?
বিগত পরীক্ষা:৩৫তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ময়না
উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
ম্যানগ্রোভ কি?
বিগত পরীক্ষা:৩৫তম বিসিএস প্রিলিমিনারিপররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উপকূলীয় বন
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
ম্যানগ্রোভ কী?
বিগত পরীক্ষা:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালকবিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উপকূলীয় বন
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
বিগত পরীক্ষা:২৬তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) উপ-সহকারী কৃষি কর্মকর্তা (১০ম গ্রেড)১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তিস্তা সেচ প্রকল্প
• তিস্তা সেচ প্রকল্প:
- তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প।
- এ প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে।
- তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কাজ ১৯৮৪ সালে সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হয়।
- জুন ১৯৯৮ প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শেষ হয়।
- মোট নির্মাণ ব্যয় ৯৬৯.৫৩ কোটি টাকা।
- ব্যারেজের দৈর্ঘ্য ৬১৫ মিটার, সর্বমোট গেট ৫২ টি।
- সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষনের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে -
- মুহুরী প্রকল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। ১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়।
- ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়িত হয়।
- বাংলাদেশের প্রথম 'সেচ প্রকল্প' গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ৭ মার্চ ২০২৪, প্রথম আলো।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
বিগত পরীক্ষা:১১তম বিসিএস প্রিলিমিনারিরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (গোলাপ)প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () যশোর
বর্তমানে ৪টি অঞ্চলে তুলার চাষ হচ্ছে। এ অঞ্চলগুলো হলো-যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম।
যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর ও রাজশাহী এলাকায় সবচেয়ে বেশি তুলা হয়।

উৎসঃ cdb.jessore.gov.bd
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
'পিসিকালচার' বলতে কি বোঝায়?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি২৩তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারপ্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৎস্য চাষ
- পিসিকালচার বলতে মৎস্য চাষের বিদ্যাকে বোঝানো হয়।
পিসিকালচার শব্দটি এসেছে Pisces শব্দ থেকে যার অর্থ মাছ। তাই পিসিকালচার শব্দটি দ্বারা মাছচাষ বোঝানো হয়। এটি ফলিত জীববিজ্ঞানের একটি শাখা।

- এপিকালচার বলতে মৌমাছি পালন বিদ্যাকে বোঝানো হয়।
- হর্টিকালচার বলতে উদ্যান পালন বিদ্যাকে বোঝানো হয়।

অন্যদিকে,
- মৎস সম্পর্কিত বিজ্ঞান হলো Ichthyology. এটি ভৌত জীববিজ্ঞানের একটি শাখা।

সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
আলুর একটি জাত -
বিগত পরীক্ষা:৪৭তম বিসিএস প্রিলিমিনারি৪৫তম বিসিএস প্রিলিমিনারি৩৭তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চমক
• উচ্চ ফলনশীল আলুর কয়েকটি জাত:
- হীরা,
- আইলসা,
- ডায়মন্ড,
- কার্ডিনাল,
- চমক,
- সুন্দরী,
- কুফরী ইত্যাদি।

অন্যদিকে,
• 'রূপালী' - উন্নত জাতের তুলা শস্যের নাম।

• উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস,
- ড্রামহেড,
- গোল্ডেন ক্রস,
- প্রভাতী,
- অগ্রদূত ইত্যাদি।

• উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব,
- ইরাটম,
- ব্রিশাইল,
- ময়না,
- চান্দিনা,
- হরিধান,
- নারিফা,
- প্রগতি ইত্যাদি।

- সফল : সরিষার জাত
- উত্তরণ : ভুট্টার জাত
- ‍শুকতারা : বেগুনের জাত।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি শিক্ষা বোর্ডবই)
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
আলুর একটি জাতের নাম -
বিগত পরীক্ষা:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী পরিচালক১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায় - ২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০. ১২.১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায় - ২)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ডায়মন্ড

• আলুর একটি জনপ্রিয় জাত হলো ডায়মন্ড। এই জাতটি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম। ডায়মন্ড আলুর গাছ মাঝারি উচ্চতার হয় এবং পাতাগুলো গাঢ় সবুজ রঙের। এর কন্দ বা আলু মাঝারি আকারের, খোসা মসৃণ ও হালকা বাদামি বর্ণের। এই জাতটি মূলত মাঝারি ও শীতপ্রধান অঞ্চলে ভালো ফলন দেয়। ডায়মন্ড জাতের আলু রান্নার জন্য খুব উপযুক্ত এবং সংরক্ষণক্ষমতাও ভালো। কৃষকরা কম সময়ের মধ্যে অধিক ফলন পাওয়ার জন্য এটি চাষ করতে আগ্রহী। এজন্য ডায়মন্ড বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আলুর জাত হিসেবে পরিচিত।

• আলুর উন্নত জাত:- হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী, সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• তুলার উন্নত জাত:- রুপালী ও ডেলফোজ।
• ড্রামহেড, গ্রীন এক্সপ্রেস ও গোল্ডেন ক্রস হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি।
• উন্নত জাতের ধান:- ময়না, হীরা, মালা, ইরাটম, চান্দিনা, ব্রিশাইল, সুফলা, হরিধান।

তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
বিগত পরীক্ষা:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহায়কশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষকশিক্ষা প্রকৌশল অধিদপ্তর হিসাব রক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আম
বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় বৃক্ষ: আম গাছ।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার।
- জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম।
- জাতীয় স্মৃতিসৌধ: সম্মিলিত প্রয়াস।
- জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস: ২৬ শে মার্চ।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় পার্ক: শহীদ জিয়া শিশু পার্ক।
- জাতীয় খেলাঃ কাবাডি।
- জাতীয় প্রতীক: উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান
বিগত পরীক্ষা:৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষার৪২তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ সরকারি কর্ম কমিশন সহকারী প্রটোকল অফিসার (গ্রেড:১০ম)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () BADC
• বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান - BADC.
---------------- 
BADC:

- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান।
- এর প্রধান কাজ কৃষি উন্নয়ন।
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

উৎস: BADC ওয়েবসাইট।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
বিগত পরীক্ষা:৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষার৪২তম বিসিএস প্রিলিমিনারিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্টোর কিপার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কার্তিক - ফাল্গুন
• কৃষিক্ষেত্রে মৌসুম:
- ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি মৌসুমে ভাগ করা যায়।
যথা:
i) রবি মৌসুম:
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।

ii) খরিপ মৌসুম:
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য।
- চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন হলো খরিপ মৌসুম।

উৎস: কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13বাংলাদেশ বিষয়াবলী3 বার কমন
'সুমাত্রা' কোন ফসলের উন্নত জাত?
বিগত পরীক্ষা:বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তামাক

• সুমাত্রা ও ম্যানিলা: উন্নত জাতের তামাক।

বিভিন্ন ফসলের উন্নত জাত:
• উচ্চ ফলনশীল ধান: হীরা, ময়না, হরি, সোনার বাংলা, ইরাটম, ব্রিশাইল, মালা, মুক্তা, প্রগতি, আশা, বিপ্লব, দুলাভোেগ, মালাইরি, নারিফা, সুফলা
• গমের কয়েকটি উন্নত জাতের বীজ : বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, কাঞ্চন, অগ্রণী, আনন্দ।

• উচ্চ ফলনশীল আলু: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরি, কুফরি।
• আমের উন্নত জাত: মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা,, ক্ষীরসাপাতি।
• মরিচের জাত: যমুনা।
• টমেটোর উন্নত জাত: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, ও শ্রাবণী।
• ভুট্টার কয়েকটি উন্নত জাত : বর্ণালি, শুভ্রা, উত্তরণ।
• তুলার দুটো উন্নত জাত হলো: রূপালী ও ডেলফোজ

উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সহায়তা কেন্দ্র।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় -
বিগত পরীক্ষা:বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পাগ-মার্ক
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
বিগত পরীক্ষা:রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (টগর)ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ২৪০০ বর্গমাইল
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের হোয়াইট গোল্ড কি?
বিগত পরীক্ষা:পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা 2017পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চিংড়ী
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স- এর কার্যালয় অডিটরকন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স - CGDF (অডিটর)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ৩৭ ও ৩৮
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স CGDF (অডিটর)সিজিডিএফ এর কার্যালয়ের অধীন অডিটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () হিমসাগর

ভৌগোলিক নির্দেশক বা জিআই (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্যের স্বীকৃতি পেয়েছে জামদানি শাড়ি, ইলিশ মাছ এবং চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম (হিমসাগর নামে পরিচিত)।
সূত্রঃ ডেইলি স্টার, জানুয়ারী ২৭, ২০১৯

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের White Gold হিসেবে পরিচিত কোনটি?
বিগত পরীক্ষা:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর অফিস অ্যাসিসটেন্টজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) কম্পিউটার মুদ্রাক্ষরিক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () চিংড়ি মাছ
বাংলাদেশের White Gold হিসেবে পরিচিত চিংড়ি মাছ। এছাড়া পাটকে সোনালী আশ বলা হয়। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারিজাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল

পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল - বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল। এর আয়তন - ১২ হাজার বর্গকি.মি প্রায়।
একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।
ভাওয়াল ও মধুপুর বনাঞ্চলের আয়তন - ৪,১০৩ বর্গকিঃমিঃ।
উৎস - বাংলাদেশ বনবিভাগ (খুলনা বিভাগ) -ওয়েবসাইট।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
পিসিকালচার বলতে কী বোঝায়?
বিগত পরীক্ষা:প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০ জেলা) ;বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৎস্য চাষ
পিসিকালচার - মৎস্য চাষ বিষয়ক বিদ্যা;
এপিকালচার - মৌমাছির পালন বিষয়ক বিদ্যা;
এভিকালচার - পাখিপালন বিদ্যা এবং
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের জাতীয় গাছের নাম কী?
বিগত পরীক্ষা:বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরাপত্তা প্রহরীউপজেলা/আরবান প্রােগ্রাম কো-অর্ডিনেটর পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আম গাছ

- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া)

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
'বলাকা' কোন ফসলের একটি প্রকার?
বিগত পরীক্ষা:৪৩তম বিসিএস প্রিলিমিনারিগণগ্রন্থাগার অধিদপ্তর বুকসর্টার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () গম

• 'বলাকা' গমের একটি উচ্চফলনশীল ও খরা-সহিষ্ণু জাত 

• বাংলাদেশে চাষকৃত গমের জাতসমূহ:
- বলাকা, 
- দোয়েল,
- কাঞ্চন,
- আকবর,
- সোনালিকা,
- সৌরভ,
- গৌরব,
- অঘ্রাণী প্রভৃতি।

• বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত:
- ধান - ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১,মালাইরি।
- গম - অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।
- ভুট্টা - উত্তরণ, বর্ণালী, শুভ্র।
- তুলা - রূপালী ও ডেলফোজ।
- টমেটো - মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
- তামাক - সুমাত্রা ও ম্যানিলা;
- বেগুন - ইওরা, শুকতারা, তারাপুরী।
- কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সেচ প্রকল্প
- গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি-কে প্রজেক্ট) গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার ১,৯৭,৫০০ হেক্টর জমি এ সেচ কার্যক্রমের আওতাভুক্ত।
- এটি বাংলাদেশে প্রথম সেচ প্রকল্প।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
'ইরাটম' কি?
বিগত পরীক্ষা:২৬তম বিসিএস প্রিলিমিনারিকৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ. সহ কৃষি অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উন্নত জাতের ধান
ইরাটম-২৪ হলাে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল একটি ধানের জাত।
বােরাে ও আউশ উভয় মৌসুমে এটি চাষ করা যায়।
ধানের অন্যান্য জাতের মধ্যে বিভিন্ন প্রজাতির ব্রি, ইরি ও বিনা ধান, ময়না, কালিজিরা ইত্যাদি উল্লেখযােগ্য।

সূত্র: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও কৃষিশিক্ষা বাের্ডবই
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?
বিগত পরীক্ষা:১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৌলভীবাজার
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। জেলাটিতে মোট ৯১টি চা বাগান রয়েছে।
- অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ২১টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে ৮টি, রাঙামাটিতে ২টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে।

সূত্র:- বাংলাদেশ চা বোর্ড।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
বিগত পরীক্ষা:৩৮তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাব রক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নিপা পাম
- গোলপাতা (Nipa palm) Arecaceae গোত্রের (Palmae) পামজাতীয় এক উদ্ভিদ প্রজাতি, Nypa fruticans।
- এটি ম্যানগ্রোভ উদ্ভিদ, ছড়িয়ে আছে এশিয়া, ওসেনিয়া ও আফ্রিকার পূর্ব-উপকূলের ম্যানগ্রোভ বনে।
- কান্ড খাটো, অনুভূমিক ও তাতে অজস্র শিকড়। পাতা লম্বা ও খাড়া, ৩-৯ মি লম্বা।
- গোলপাতা সুন্দরবনে স্বল্প ও মধ্যম লবণাক্ত অঞ্চলে জন্মে।

উৎস: বাংলাপিডিয়া
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে -
বিগত পরীক্ষা:১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০. ১২.১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মৌলভীবাজার
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। জেলাটিতে মোট ৯১টি চা বাগান রয়েছে।
- অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ২৫টি, চট্টগ্রামে ২১টি, সিলেটে ১৯টি, পঞ্চগড়ে ৮টি, রাঙামাটিতে ২টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ চা বোর্ড।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
নিচের কোনটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত?
বিগত পরীক্ষা:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটরমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়্যারলেস অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () গলদা চিংড়ি
হোয়াইট গোল্ড:
- বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বা ‘হোয়াইট গোল্ড’ বলা হয়।
- বাংলাদেশে বর্তমানে বিশ্বের মোট চিংড়ির একটা উল্লেখযোগ্য অংশ উৎপাদিত হচ্ছে.
- তবে বছরভেদে এর পরিমান ওঠানামা করে।
- চিংড়ি খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়েছে।

উৎস: ১৬ আগস্ট ২০২৩, প্রথম আলো।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30বাংলাদেশ বিষয়াবলী2 বার কমন
উচ্চ ফলনশীল আলুর জাত কোনটি?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ডায়মন্ড
উচ্চ ফলনশীল আলুর জাত:
- আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।