মুক্তপ্রেপ (Muktoprep)
বাংলা ব্যাকরণ

সমার্থক শব্দ প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ৯৭৯টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ৯৭৯টি প্রশ্ন
#1বাংলা ব্যাকরণ9 বার কমন
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি৩৮তম বিসিএস প্রিলিমিনারি৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অর্ক
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, আদিত্য, আফতাব, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন। 

• 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো = চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

• পন্নগ অর্থ সাপ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2বাংলা ব্যাকরণ7 বার কমন
'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স - CGDF (জুনিয়র অডিটর)কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স CGDF (অডিটর)সিজিডিএফ এর কার্যালয়ের অধীন অডিটরপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (সুরমা)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ময়ূখ
• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: 
- কর,
- প্রভা, 
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু,
- রশ্মি, 
- আলোকচ্ছটা, 
- বিভা,
- ভাতি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।  
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3বাংলা ব্যাকরণ5 বার কমন
'অভিরাম' শব্দের অর্থ কী?
বিগত পরীক্ষা:৪০তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর (১০ম গ্রেড)বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (BEPZA) - Assistant Manager (IP/ES/CO/IR)বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কম্পিউটার টাইপিস্ট
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মনোহর
• অভিরাম (বিশেষণ):
১ মনোহর; সুন্দর (কমলকোরক অভিরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)।
২ তৃপ্তিদায়ক (নয়নাভিরাম দৃশ্য)।

উৎস: বাংলা একাডেমী অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4বাংলা ব্যাকরণ5 বার কমন
'অপলাপ' শব্দের অর্থ কী?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি৪১তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (বরিশাল বিভাগ)সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অস্বীকার
• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার।
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: অপ + √লপ্ + অ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5বাংলা ব্যাকরণ5 বার কমন
সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন
বিগত পরীক্ষা:৫০তম বিসিএস প্রিলিমিনারি২৩তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালকপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6বাংলা ব্যাকরণ4 বার কমন
কোনটি সমার্থক শব্দ নয়-
বিগত পরীক্ষা:বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ডেলটা)১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () গুজব

গুজব শব্দটি অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দ নয়।
গুজবঃ রটনা; জনশ্রুতি; জনরব (গুজব ছড়ানো; গুজব ওঠা; গুজব রটা)।
খবর শব্দের সমার্থক শব্দ- সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7বাংলা ব্যাকরণ4 বার কমন
'উপরোধ' শব্দের অর্থ কী?
বিগত পরীক্ষা:২৮তম বিসিএস প্রিলিমিনারিমাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উচ্চমান সহকারীমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ল্যাব সহকারী/গবেষণা সহকারী (কলেজ)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইন স্ক্রু লেভেল-১
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অনুরোধ
• ‘উপরোধ’ শব্দের অর্থ 'অনুরোধ'।

উপরোধ

• উচ্চারণ- উপোরোধ্‌।
• পদ- বিশেষ্য।
• অর্থ- অনুরোধ।
• উদাহরণ- মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর।
• বিশেষণ- উপরোধক।
• সম্পর্কিত বাগধারা- উপরোধে ঢেঁকি গেলা-এর অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8বাংলা ব্যাকরণ4 বার কমন
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
বিগত পরীক্ষা:৩৭তম বিসিএস প্রিলিমিনারিজাতীয় রাজস্ব বোর্ড ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর।পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম পোস্টম্যানপোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, রাজশাহী পোস্টাল অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () একযোগে
• 'সমভিব্যাহারে' (ক্রিয়াবিশেষণ পদ),
- এটি সংস্কৃত ও বাংলা শব্দযোগে গঠিত।
 শব্দটির অর্থ:
 - সঙ্গে,
- সংঘবদ্ধ হয়ে।

অন্যদিকে,
• ‘একযোগে’ শব্দের অর্থ;
- একত্রে,
- একসঙ্গে,
- সম্মিলিতভাবে,
- যুগপৎ।

• সুতরাং সমভিব্যাহারে শব্দটির অর্থ একযোগে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9বাংলা ব্যাকরণ4 বার কমন
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
বিগত পরীক্ষা:৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রিলিমিনারি পরীক্ষার৩৯তম বিসিএস প্রিলিমিনারিমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তামসিক
• ‘তাম্বূলিক’ শব্দের সমার্থক নয় - তামসিক

• 'তাম্বূলিক' শব্দের অর্থ - পান ব্যবসায়ী
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী

অর্থাৎ, 'তাম্বূলিক' শব্দের সমার্থক শব্দ হলো - পান ব্যবসায়ী, বারুই ও পর্ণকার।

অন্যদিকে,
• 'তামসিক' শব্দের অর্থ - ঘন অন্ধকারাচ্ছন্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10বাংলা ব্যাকরণ3 বার কমন
'চয়ন' শব্দের অর্থ কি
বিগত পরীক্ষা:কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স- এর কার্যালয় অডিটরকন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স - CGDF (অডিটর)বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সম্ভার
'চয়ন' শব্দের অর্থ:
- সংকলন; সংগ্রহ
- আহরণ, নির্বাচন 

[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11বাংলা ব্যাকরণ3 বার কমন
'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
বিগত পরীক্ষা:৩৫তম বিসিএস প্রিলিমিনারিখনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জলধি
⇒ 'জলধি' 'জল' শব্দের সমার্থক নয়।

• জলধি শব্দের সমার্থক শব্দ:
- বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

'জল' শব্দের সমার্থক শব্দ :
- সলিল, বারি, অপ্‌, উদক, নীর, পয়ঃ, তোয়, পানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12বাংলা ব্যাকরণ3 বার কমন
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বিসিএস প্রিলিমিনারি২৭ তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অনল
• 'আগুন' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, অগ্নি ইত্যাদি।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

• 'বাতাস’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13বাংলা ব্যাকরণ3 বার কমন
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:১২তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () গগন

'আকাশ' এর সমার্থক শব্দ:
- গগন, শূন্য, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, খ, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, অনন্ত, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোমণ্ডল ইত্যাদি।

অন্যদিকে,
'পর্বত' এর সমার্থক শব্দ: 
- গিরি, নগ, শৈল, পাহাড়, অদ্রি, ভূধর, মহীধর, নগ, অচল, মৃঙ্গধর ইত্যাদি।

'নদী' এর সমার্থক শব্দ:
- নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14বাংলা ব্যাকরণ3 বার কমন
'সমীরণ' শব্দের অর্থ কী?
বিগত পরীক্ষা:বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাসুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] কো-অর্ডিনেটর অফিসার (লজিস্টক/প্রশাসন) (৯ম গ্রেড)বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (BAPEX) [পেট্রোবাংলা] সহকারী ব্যবস্থাপক (জেনারেল)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বায়ু
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
 
অন্যদিকে, 
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা।
 
‘বন’ শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15বাংলা ব্যাকরণ3 বার কমন
'সারমেয়' শব্দের অর্থ-
বিগত পরীক্ষা:Islami Bank Bangladesh PLC. Field officerIslami Bank Bangladesh Ltd - Field Officerজনপ্রশাসন মন্ত্রনালয়ের পিএসসির সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কুকুর
• সারমেয় (বিশেষ্য) 
• সানমেয়ী (বিশেষ্য) স্ত্রীলিঙ্গ।
অর্থ: কুকুর, কুত্তা।
- (তৎসম বা সংস্কৃত) সরমা+এয়(ঢক্)}

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16বাংলা ব্যাকরণ3 বার কমন
নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আবীর
অগ্নি (বিশেষ্য):
অর্থ -
১. আগুন,
২. তেজ, শক্তি
৩. পরিপাক শক্তি, ক্ষুধা
৪. দক্ষিণ-পূর্ব কোণ ইত্যাদি।
- এটি একটি তৎসম শব্দ।
-----------
অগ্নি শব্দের সমার্থক শব্দ:
- হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি, বায়ুশখা ইত্যাদি।
-----------
অন্যদিকে,
আবীর (বিশেষ্য):
অর্থ -
১. সুগদ্ধি রঞ্জক দ্রব্য, অভ্রের গুঁড়ো মেশানো রঙ, ফাগ।
২. অস্তায়মান সূর্যের রক্তিম আভা।
আবীর শব্দটি - আরবি ভাষা থেকে আগত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17বাংলা ব্যাকরণ3 বার কমন
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (কলেজ পর্যায়)৮ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নদীকান্ত
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - পাথার

‘সমুদ্র’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

অন্যদিকে,
• ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ - বাতাস।
• ‘জলধর’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।
• ‘মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ - হাতি।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18বাংলা ব্যাকরণ3 বার কমন
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
বিগত পরীক্ষা:১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায় - ২)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়কবাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রেবাংলা) সহকারী ব্যবস্থাপক (জেনারেল)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বিধু
- 'চাঁদ' এর সমার্থক শব্দ হলো 'বিধু'

চাঁদ এর সমার্থক শব্দ-
- চন্দ্র
- শশী
- শশধর
- শশাংক
- সোমা
- সুধাংশু
- ইন্দু
- সিতাংশু
- হিমাংশু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), নবম-দশম শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19বাংলা ব্যাকরণ3 বার কমন
'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
বিগত পরীক্ষা:Uttara Bank Ltd - Probationary OfficerGlobal Islami Bank PLC. Probationary officerUttara Bank PLC. Probationary officer
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সুধাকর

• 'সুধাকর' 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ। 

'চাঁদ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ = শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, রাকেশ, সুধাময়। 

'সূর্য' শব্দের সমার্থক শব্দ = রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, মিহির, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুণ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20বাংলা ব্যাকরণ3 বার কমন
'আভরণ' শব্দের অর্থ কি?
বিগত পরীক্ষা:Bangladesh Bank, Assistant Directসাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)Rajshahi Krishi Unnayan Bank Officer
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () অলংকার
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আভরণ' শব্দের অর্থ- ভূষণ, অলংকার, গহনা।  

অন্যদিকে,
• 'আবরণ' শব্দের অর্থ- 'আচ্ছাদন'।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21বাংলা ব্যাকরণ3 বার কমন
'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?
বিগত পরীক্ষা:রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (গোলাপ)হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) অফিস সহায়কবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কর
'আগুন' এর সমার্থক শব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
কর (বিশেষ্য)
অর্থ: 
- হস্ত, হাত। 
- হাতির শুঁড়, 
- কিরণ, রশ্মি
- পদ বিশেষ।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22বাংলা ব্যাকরণ3 বার কমন
'বিরাগী' শব্দের অর্থ কী?
বিগত পরীক্ষা:২১তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (বরিশাল বিভাগ)সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () উদাসীন
• বিরাগী (বিশেষণ পদ):
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদাসীন;
- আসক্তিহীন;
- নিঃস্পৃহ।

•  অনুরাগী - এর বিপরীত শব্দ - বিরাগী।

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23বাংলা ব্যাকরণ3 বার কমন
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (তিস্তা)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম অফিস সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সরিৎ
‘নদী’ শব্দের সমার্থক শব্দ- 'সরিৎ'। 

তাছাড়া, 
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:বারিধি। 
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: উদক, অম্বু । 

'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ 
- নদনদী  
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24বাংলা ব্যাকরণ3 বার কমন
নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
বিগত পরীক্ষা:সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান। সিনিয়র অফিসারপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মিসিসিপি)বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জেলা ক্রীড়া অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ঢেউ
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ঢেউ শব্দটি আলাদা অর্থ ধারণ করে।
- তাই এখানে সঠিক উত্তর হবে 'ঢেউ'।

এছাড়াও আরও কিছু সমার্থক শব্দ হলো-
- তরঙ্গ
- কল্লোল
- ঊর্মি
- বীচি
- হিল্লোল
- লহরী 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25বাংলা ব্যাকরণ3 বার কমন
'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায় -
বিগত পরীক্ষা:বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) (গ্রেড-৯ম)ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/সমমানপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর/সাঁটলিপিকার/উচ্চমান সহকারী পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মাকড়সা
• 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা। 
-------------- 
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ: 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়= [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]=[ঊর্ণ+নাভি; বহুব্রহী সমাস]। 
অর্থ: মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
 অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি, 
ইনাম- পুরস্কার। 

উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26বাংলা ব্যাকরণ3 বার কমন
'অনীক' শব্দের অর্থ-
বিগত পরীক্ষা:৩০তম বিসিএস প্রিলিমিনারিকারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী হিসাবরক্ষক ও বিভিন্ন পদকারিগরী শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সৈনিক
• ‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।

• অনীক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+ঈক
অর্থ: 
- যুদ্ধ।
- সেনাবাহিনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27বাংলা ব্যাকরণ3 বার কমন
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
বিগত পরীক্ষা:৩৫তম বিসিএস প্রিলিমিনারিবিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () তরঙ্গিণী
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

সুতরাং 'সমুদ্র' শব্দের সমার্থক নয় উদক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28বাংলা ব্যাকরণ3 বার কমন
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি৩০তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বিধু
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয়- অচিরপ্রভা।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29বাংলা ব্যাকরণ3 বার কমন
'নির্বন্ধ' শব্দটির অর্থ কি?
বিগত পরীক্ষা:Bank Asia PLC Tellerবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (BSCIC) ট্যানিক্যাল অফিসারপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) (গ্রেড: ৯ম)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বিধান
• 'নির্বন্ধ' শব্দটির অর্থ:
- বিধান,
- আগ্রহ,
- পীড়াপীড়ি,
- অভিনিবেশ,
- যোগাযোগ। 

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, সংসদ বাংলা অভিধান। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30বাংলা ব্যাকরণ2 বার কমন
"জল" শব্দের সমার্থক নয় কোনটি?
বিগত পরীক্ষা:বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জলধি
পানি এর সমার্থক শব্দ- জল, সলিল, অম্বু, নীর, উদক, প্রণাদ। জলধি এর অর্থ সমুদ্র, অর্ণব, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)