মুক্তপ্রেপ (Muktoprep)
বাংলা সাহিত্য

আধুনিক যুগ: সমকালীন কথাসাহিত্য ও কবিতা প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ৯০৯টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ৯০৯টি প্রশ্ন
#1বাংলা সাহিত্য6 বার কমন
কোনটি ঠিক?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি২২তম বিসিএস প্রিলিমিনারিRajshahi Krishi Unnayan Bank Officerবাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC) সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ঘর মন জানালা-উপন্যাস
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2বাংলা সাহিত্য6 বার কমন
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:৩৬তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ) পরীক্ষার তারিখপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ)প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা (গোলাপ)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3বাংলা সাহিত্য6 বার কমন
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
বিগত পরীক্ষা:৩৭তম বিসিএস প্রিলিমিনারিস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবিরক্ষকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটরমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়্যারলেস অপারেটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () শামসুর রাহমান

- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন।

-১৯৬৯ সালের ২০জানুয়ারি তিনি রচনা করেন 'আসাদের শার্ট' কবিতাটি।
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পরে প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানে একটি সাধারণ ভাষা প্রচলনের প্রস্তাব দিলে এর তীব্র বিরোধিতা করে ৪০জন বাঙালি সাহিত্যিক শিল্পী ও সাংবাদিক যে বিবৃতি প্রকাশ করেন (৩১ আগস্ট, ১৯৬৮), কবির ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামে বিখ্যাত কবিতাটি রচনার অনুপ্রেরণা ছিল সেই প্রতিবাদ।

উৎসঃ বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4বাংলা সাহিত্য5 বার কমন
কোনটি উপন্যাস?
বিগত পরীক্ষা:২৭তম বিসিএস প্রিলিমিনারিPubali Bank Ltd. Probationary Junior Officerপরিবার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাবিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () শবনম
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5বাংলা সাহিত্য5 বার কমন
কোনটি সঠিক নয়?
বিগত পরীক্ষা:৩৮তম বিসিএস প্রিলিমিনারিস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাইমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শকSadharon Bima Corporation Upper Division Assistant
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () খুকী, রহমত-খোকা বাবুর প্রত্যাবর্তন
'খোকা বাবুর প্রত্যাবর্তন' ছোটগল্পের চরিত্র-রাইচরণ। 'কাবুলিওয়ালা' ছোটোগল্পের চরিত্র খুকী ও রহমত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6বাংলা সাহিত্য4 বার কমন
'নীল লোহিত' কার ছদ্মনাম?
বিগত পরীক্ষা:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৮১৬১)প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মিসিসিপি)কারিগরি শিক্ষা অধিদপ্তর - ২০ .০৮. ক্যাশ সরকার / অফিস সহায়ককারিগরি শিক্ষা অধিদপ্তর ক্যাশ সরকার/ অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সুনীল গঙ্গোপাধ্যায়
- ‘নীল লোহিত’ হলো লেখক 'সুনীল গঙ্গোপাধ্যায়' এর ছদ্মনাম

এছাড়াও তিনি পরিচিত ছিলেন-

- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক

• সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি  
- একা এবং কয়েকজন 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7বাংলা সাহিত্য3 বার কমন
মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' একটি-
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (শীতলক্ষ্যা)বিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নাটক
• মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' একটি- অনুবাদ নাটক

• মুনীর চৌধুরী: 
-তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী। 
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত।

• মুনীর চৌধুরীর অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

• মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস। 
- তুলনামূলক সমালোচনা। 
- বাংলা গদ্যরীতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8বাংলা সাহিত্য3 বার কমন
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
বিগত পরীক্ষা:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্টবাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র ইন্সট্রাক্টরপরিবেশ অধিদপ্তর অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বীরবল
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9বাংলা সাহিত্য3 বার কমন
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ইছামতি)প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাপরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আবদুল্লাহ আল মামুন
• আব্দুল্লাহ আল মামুন: 
• তিনি একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক।
• ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। 
• তাঁর মৃত্যু ২১ আগস্ট ২০০৮।  

• তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: 
- অরক্ষিত মতিঝিল,
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- সেনাপতি,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা,

• তাঁর লিখিত উপন্যাস গুলো হচ্ছে: 
- মানব তোমার সারা জীবন, 
- হায় পার্বতী, 
- খলনায়ক, 
- আহ্ দেবদাস, 
- তাহাদের যৌবনকাল, 
- এই চুনীলাল, 
- গুন্ডাপান্ডার বাবা। 

উৎসঃ  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10বাংলা সাহিত্য3 বার কমন
কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
বিগত পরীক্ষা:৩৩তম বিসিএস প্রিলিমিনারিCombined 5 Bank (Cancelled) Officer Cashজাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () হরতাল

• বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
• তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে।
• মাত্র ২১ বছর বয়সে প্রথমে ম্যালেরিয়া ও পরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ (সঙ্গীত) ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11বাংলা সাহিত্য3 বার কমন
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারিপরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা (চুক্তিভিত্তিক)৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বহিপীর
সৈয়দ ওয়ালীউল্লাহ একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে  জন্মগ্রহণ করেন। 
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন। 

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত সাহিত্যকর্ম:
গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

অন্যদিকে,
কবর - মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক।
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্যনাটক।
ওরা কদম আলী - মামুনুর রশীদ রচিত একটি নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12বাংলা সাহিত্য3 বার কমন
'পদ্মানদীর মাঝি' কার লেখা?
বিগত পরীক্ষা:রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (টগর)কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী হিসাবরক্ষক ও বিভিন্ন পদকারিগরী শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মানদীর মাঝি:
- পদ্মা তীরবর্তী ধীবর- জীবন এর মূল কাহিনি।
- উল্লেখযোগ্য চরিত্র - কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা ইত্যাদি।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক' তাঁর ডাকনাম।

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬):

- প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, এর জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক’ তাঁর ডাকনাম।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- অহিংসা,
- স্বাধীনতার স্বাদ,
- আরোগ্য প্রভৃতি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) পদ্মানদীর মাঝি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13বাংলা সাহিত্য3 বার কমন
'দেয়াল' রচনাটি কার?
বিগত পরীক্ষা:৩৪তম বিসিএস প্রিলিমিনারিকারিগরি শিক্ষা অধিদপ্তর প্রধান সহকারী হিসাবরক্ষক ও বিভিন্ন পদকারিগরী শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () হুমায়ূন আহমেদ
 হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন।
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
- ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যর্চ্চায় মনোনিবেশ করেন।

- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

- তাঁর শেষ উপন্যাস দেয়াল (পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প।
- হুমায়ূন আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়।
- তাঁর অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা।
- ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14বাংলা সাহিত্য2 বার কমন
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
বিগত পরীক্ষা:পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তাপররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ২১
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15বাংলা সাহিত্য2 বার কমন
জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
বিগত পরীক্ষা:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ঝরা পালক
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16বাংলা সাহিত্য2 বার কমন
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
বিগত পরীক্ষা:শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিভিন্ন পলিট্যাকনিক ইন্সটিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও ওয়ার্কসপ সুপার।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মহাপৃথিবী
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17বাংলা সাহিত্য2 বার কমন
'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার কবিতা?
বিগত পরীক্ষা:৩৪তম বিসিএস প্রিলিমিনারিজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () শামসুর রাহমান
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। যা হল 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' ও স্বাধীনতা তুমি। তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18বাংলা সাহিত্য2 বার কমন
বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ কে ?
বিগত পরীক্ষা:ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চেইনম্যানপিটিটিআই ইন্সট্রাক্টর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সেলিম আল দীন

সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সেলিম আল দীন কবিতাই লিখতেন। কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।
- তিনি ঢাকা থিয়েটারের সাংগঠনিক কাঠামো থেকে তিনি তাঁর সুবিস্তৃত নিরীক্ষামূলক নাট্য রচনা ও তত্ত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। জীবদ্দশায় তিনি বিভিন্ন রচনায় লিখেছেন-শিল্পাদর্শে তিনি ছিলেন দ্বৈতাদ্বৈতবাদী। আসলে, পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বৎসরের নন্দতত্ত্বের আলোকে অস্বীকার পূর্বক তিনি বাংলা সাহিত্যে এক নবতর শিল্পরীতি প্রবর্তন করেছেন।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।

উল্লেখ্য, 
"সেলিম আল দীন তাঁর নাটকে নিজের গবেষণা ও উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলার লোকজ উপাদানকে ব্যবহার করে বাংলাদেশের নাট্যমঞ্চের পুরোনো ধ্যান-ধারণাকে ভেঙে দিয়েছেন। তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'। প্রতিটি নাটকে কবিতা, গান, গল্প ও নাট্যের সমন্বয় ঘটিয়েছেন সেলিম আল দীন। তিনি লোকজ উপাদানের সঙ্গে মিথ বা পুরাণকেও অসাধারণভাবে ব্যবহার করেছেন।"
সুতারাং বলা যায় যে, সেলিম আল দীন বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা। 

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩) বাংলাপিডিয়া।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19বাংলা সাহিত্য2 বার কমন
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে-
বিগত পরীক্ষা:পিটিটিআই ইন্সট্রাক্টরবিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নিরালোকে দিব্যরথ
• শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে - 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ'।

• 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' কাব্যগ্রন্থ:
- ২৩টি কবিতার সমাহারে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।
- কবিতাগুলোতে আছে স্বদেশ চেতনার পরিচয়, দুঃসময়ে দীর্ণ হৃদয়ের হাহাকার ও অস্থিরতা।
- গ্রন্থটিতে সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রতিফলন রয়েছে।

এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা:
- চাঁদ সদাগর,
- উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ,
- খাঁচা,
- একদা তোমাকে আমি,
- তুমি কি আসবে ফের।
-------------
• শামসুর রাহমান:
- তিনি মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।

• শামসুর রাহমান রচিত উপন্যাস:
- অদ্ভুত আঁধার এক,
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ :
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20বাংলা সাহিত্য2 বার কমন
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' চরণটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিকাল, কম্পিউটার, সিভিল ও ইলেকট্রনিক্স) টিটিসিবিগত সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সুকান্ত ভট্টাচার্য
কিশোরকবি সুকান্ত ভট্টাচার্যের কিছু বিখ্যাত উক্তি - বিখ্যাত উক্তিঃ “অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি”, “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নব্জাতকের কাছে এ আমার অঙ্গীকার” (ছাড়পত্র); “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”; “সাবাশ, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়” ( দুর্মর); “হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে” ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21বাংলা সাহিত্য2 বার কমন
'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা কে?
বিগত পরীক্ষা:প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস | স্টোরম্যান |বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পান্না কায়সার
'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা পান্না কায়সার।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22বাংলা সাহিত্য2 বার কমন
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:Janata Bank Ltd Assistant Executive Officerবাংলাদেশ গ্যাস ফিল্ড সহকারী ব্যবস্থাপক (গ্রেড-৯ম)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () সৈয়দ ওয়ালীউল্লাহ
• কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র সমূহ হচ্ছে - মুস্তফা, বদর শেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি যাদের চরিত্রের মাধ্যমে লেখক তুলে ধরেছেন গ্রামীণ ও কুমুরডাঙার শাহরিক পরিবেশ এর বর্ননা।
- এই উপন্যাসে ধর্মের নামে আচার-সর্বস্বতা, বিজ্ঞানের নামে অদৃষ্টবাদিতা এবং বাস্তবতার নামে স্বপ্ন -কল্পনা ইত্যাদির বিরুদ্ধচারণ দেখা যায়।
- উপন্যাসে ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ নিয়ে সামষ্টিক অভিজ্ঞান রচিত হয়েছে।
- নদী হয়ে উঠেছে সামূহিক জীবনবাদী চেতনার প্রতীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23বাংলা সাহিত্য2 বার কমন
সনেটের কটি অংশ?
বিগত পরীক্ষা:রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা - (হাসনাহেনা)পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব ইনস্পেক্টর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () দুটি
সনেটের দুটি অংশ থাকে। প্রথম আট লাইনকে বলে অষ্টক যেখানে ভাবের প্রবর্তনা হয়, পরের ছয় লাইন অর্থাৎ ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24বাংলা সাহিত্য2 বার কমন
কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারিশিক্ষা | সড়ক পরিবহন ও সেতু | গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) | ডাক ও টেলিযোগাযোগ | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ | অর্থ | জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা | শ্রম ও কর্মসংস্থান | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন | রেলপথ | জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () রুপার কৌটা
মুনীর চৌধুরীর বিখ্যাত অনুবাদ নাটক হলো রূপার কৌটা (মূল: জর্জ গলজওয়ার্দি রচিত The Silver Box), কেউ কিছু বলতে পারে না (মূল: জর্জ বার্নার্ড শ রচিত You Never Can Tell) এবং মুখরা রমণী বশীকরণ (মূল: উইলিয়াম শেকসপিয়ার রচিত Taming of the Shrew)।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25বাংলা সাহিত্য2 বার কমন
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (পদ্মা )পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মাযহারুল ইসলাম

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত বুদ্ধিজীবী, দেশবরেণ্য গবেষক, খ্যাতনামা সাহিত্যিক প্রফেসর মযহারুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১০ সেপ্টেম্বর, বৃহত্তর পাবনা (বর্তমান সিরাজগঞ্জ) জেলার চর নবীপুর গ্রামে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো হলোঃ
১) মাটির ফসল (১৯৫৫)
২) বিচ্ছিন্ন প্রতিলিপি (১৯৭০)
৩) আর্তনাদে বিবর্ণ (১৯৭০)
৪) দুঃসময়ের ছড়া (১৯৮৮)
৫) উজানে ফেরার প্রতিধ্বনি (১৯৮৮)
৬) সন্তরণে নিরন্তর (২০০৬)
তিনি ১৫ নভেম্বর, ২০০৩ সালে মারা যান।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26বাংলা সাহিত্য2 বার কমন
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রের পরিচালক কে?
বিগত পরীক্ষা:৪৫তম বিসিএস প্রিলিমিনারিস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () হুমায়ূন আহমেদ
• হুমায়ূন আহমেদ, (১৯৪৮-২০১২)  কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা • জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সার্থক। তাঁর প্রথম ছবি ‘আগুনের পরশমণি’ (১৯৯৫) এবং শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।
• ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি ৮৫তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) প্রতিযোগিতার জন্য ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটি মনোনীত করে।  
• তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র শ্যামল ছায়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি অবলম্বনে নির্মিত। এটি ‘অস্কার একাডেমী পুরস্কার’-এর জন্য ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়।

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসঃ
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- নন্দিত নরকে,
- শঙ্খনীল কারাগার,
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27বাংলা সাহিত্য2 বার কমন
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা?
বিগত পরীক্ষা:3 Govt. Banks Officer Cashজনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নাটক
'জন্ডিস ও বিবিধ বেলুন' সেলিম আল দীন রচিত একটি নাটক। যা ১৯৭২ সালে ডাকসু মঞ্চস্থ করে এবং নাট্য প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28বাংলা সাহিত্য2 বার কমন
সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
বিগত পরীক্ষা:প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামারপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - [৪র্থ পর্যায়] ২৮. ০৬.
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পায়ের আওয়াজ পাওয়া যায়
'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। তার অন্যান্য কাব্যনাট্য হচ্ছে - নুরুলদীনের সারাজীবন, এখন এখানে৷ পাওয়া যায় ‘অনুপম দিন', ‘দেয়ালের দেশ' এবং ‘খেলারাম খেলে যা' সৈয়দ শামসুল হকের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর৷
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29বাংলা সাহিত্য2 বার কমন
কোন নাটকটি সেলিম আল দীনের?
বিগত পরীক্ষা:২৬তম বিসিএস প্রিলিমিনারিপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- হোয়াংহো
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মুনতাসীর ফ্যান্টাসী
সেলিম আল দীন রচিত নাটকগুলো হলোঃ সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, জন্ডিস ও বিবিধ বেলুন, কীর্তন খোলা, হাতহদাই, বাসন, শকুন্তলা, মুনতাসীর ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, চাকা, হরগজ, নিমজ্জন, একটি মারমা রূপকথা ইত্যাদি।
অন্যদিকে আমলার মামলা হলো শওকত ওসমান রচিত নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30বাংলা সাহিত্য2 বার কমন
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
বিগত পরীক্ষা:প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -যমুনারেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (গোলাপ)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আহসান হাবীব
• ’ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব। 
- আহসান হাবীব ছিলেন মূলত কবি ও সাংবাদিক।
- তাঁর ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। মোট কবিতার সংখ্যা ২৪।
- এ কাব্যগ্রন্থে তাঁর সমাজ-সচেতনতা প্রকাশিত হয়েছে।
- ঐতিহ্যাশ্রয়ী কবি এখানে বণিক সভ্যতার রুদ্র রূপ দেখেছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাত্রিশেষে।
- ১৯৬১ সালে বাংলা একাডেমি এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)