মুক্তপ্রেপ (Muktoprep)
সাধারণ বিজ্ঞান

রোগব্যাধি ও স্বাস্থ্যবিজ্ঞান প্রশ্নব্যাংক ও সমাধান

বিগত বিসিএস ও চাকরির পরীক্ষার ১,০৮৮টি প্রশ্ন নিয়ে স্টাডি ও অনুশীলন করুন

মোট ১,০৮৮টি প্রশ্ন
#1সাধারণ বিজ্ঞান5 বার কমন
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
বিগত পরীক্ষা:২৭তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মেলানিন
মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ, যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরী হয়,যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়া, চুল ও চোখের মণি পাখির পালক কালো হয় । মেলানিনের অনুপস্থিতিতে চামড়ায় কোন রঞ্জক পদার্থ থাকে না, ফলে চামড়া সাদা হয়। এটাই অ্যালবিনিজম নামে পরিচিত।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#2সাধারণ বিজ্ঞান5 বার কমন
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
বিগত পরীক্ষা:৩০তম বিসিএস প্রিলিমিনারি২৪তম বিসিএস প্রিলিমিনারিরেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা- (শাপলা)সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () এডিস

- Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।
এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম স্ত্রী Anopheles মশকী।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#3সাধারণ বিজ্ঞান5 বার কমন
ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
বিগত পরীক্ষা:৪৬তম বিসিএস প্রিলিমিনারি৪৫তম বিসিএস প্রিলিমিনারি৩৫তম বিসিএস প্রিলিমিনারি
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ডায়াবেটিস
ডায়বেটিস: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ। 
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। 
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়। 
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। 
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#4সাধারণ বিজ্ঞান4 বার কমন
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
বিগত পরীক্ষা:৩৬তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () প্যাথজেনিক
Pathogen: any small organism, such as a virus or a bacterium that can cause disease.
Source: dictionary.cambridge.org
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#5সাধারণ বিজ্ঞান4 বার কমন
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
বিগত পরীক্ষা:৩৮তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -করতোয়া৯ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব ইনস্পেক্টর
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ভিটামিন এ
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়।

অন্যদিকে,
- ভিটামিন-বি১ (B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
- ভিটামিন-সি (C) এর অভাবে স্কার্ভি রোগ হয়;
- ভিটামিন-ডি (D) এর অভাবে রিকেটস রোগ হয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#6সাধারণ বিজ্ঞান3 বার কমন
কোনটি এন্টিবায়োটিক-
বিগত পরীক্ষা:৩৩তম বিসিএস প্রিলিমিনারিস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড Assistant Enforcement Coordinator (বিধি মোতাবেক)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পেনিসিলিন
পেনিসিলিন হলো একটি এন্টিবায়োটিক। 

- অ্যান্টিবায়োটিক (Antibiotic) প্রকৃতপক্ষে মানুষের উৎপাদিত রাসায়নিক বস্তু নয়।
- অ্যান্টিবায়োটিক একটি জটিল জৈব যৌগ। বিভিন্ন প্রকার ছত্রাক, অ্যাকটিনোমাইসিটিস এবং ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, যাদের বেশির ভাগই মাটিতে বাস করে।
- অণুজীব কর্তৃক উৎপাদিত বিশেষ রাসায়নিক পদার্থের প্রভাবে রোগ বিস্তারকারী বিভিন্ন অণুজীবের বংশ বৃদ্ধি ও বিকাশ বাধা পায়। অণুজীব কর্তৃক উৎপাদিত এবং অন্যান্য অণুজীবের জন্য বিষাক্ত এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধক বলে ।

-  Alexander Fleming যুগান্তকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন (Penicillin) আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন যে, Penicillium notatum নামক এক ধরণের ছত্রাক Staphylococcus aureus নামক এক প্রকার ব্যাকটেরিয়ার বৃদ্ধি রহিত করে।
- এমনিভাবে Penicillium notatum হতে পেনিসিলিন নামক অত্যাশ্চর্য ঔষধটির আবিষ্কার ঘটে।
- ১৯৪৫ খৃষ্টাব্দে S.A. Waksman এসমস্ত রোগ প্রতিরোধকারী জীবজ রাসায়নিক পদার্থের নামকরণ করেন অ্যান্টিবায়োটিকস (Antibiotics)।
- বর্তমানে প্রচলিত বেশির ভাগ অ্যান্টিবায়োটিক চারটি গণের অণুজীব থেকে পাওয়া যায়। যথা - Streptomyces, Penicillium, Cephalosporium Bacillus

উৎস : উদ্ভিদ বিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#7সাধারণ বিজ্ঞান3 বার কমন
জন্ডিসে আক্রান্ত হয়-
বিগত পরীক্ষা:৩৩তম বিসিএস প্রিলিমিনারিস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () যকৃত
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#8সাধারণ বিজ্ঞান3 বার কমন
ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
বিগত পরীক্ষা:৩৬তম বিসিএস প্রিলিমিনারিপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] কম্পিউটার অপারেটর কাম অফিস এসিসট্যান্টপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] কম্পিউটার অপারেটর কাম এসিসট্যান্ট
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () নিউমোনিয়া

নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।
ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ ডিপথেরিয়া, গণোরিয়া, টাইফয়েড জ্বর, কুষ্ঠ, টিটেনাস, নিউমোনিয়া, কলেরা ইত্যাদি।
ভাইরাস দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জন্ডিস, এইডস, পোলিও ইত্যাদি।
সূত্রঃ বিজ্ঞান ৭ম শ্রেণি।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#9সাধারণ বিজ্ঞান3 বার কমন
Gravity setting chambers are used in industries to remove -
বিগত পরীক্ষা:Basic Bank Ltd - Assistant ManagerJanata & Rupali Bank Limited - Officer (General)Basic Bank Ltd Assistant Manager
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () suspended particulate matter
Gravity setting chambers are used in industries to remove suspended particulate matter.
A Gravitational Settling Chamber is a rectangular chamber in which several horizontal trays are fixed.
When the polluted gas enters the chamber, its velocity is kept low so that the particulates get sufficient time to settle down due to gravity.
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#10সাধারণ বিজ্ঞান3 বার কমন
How many types of COVID-19 vaccines are being approved to use in Bangladesh?
বিগত পরীক্ষা:পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) (গ্রেড: ৯ম)পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড - সহকারী ম্যানেজারপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড সহকারী ম্যানেজার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () 8
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়। এগুলো নিম্নরূপ:
 
Serum Institute of India  -  COVOVAX (Novavax formulation)
Moderna  -  Spikevax
Pfizer/BioNTech  -  Comirnaty
Gamaleya  -  Sputnik  V
Johnson & Johnson) -  Ad26.COV2.S
Serum Institute of India  -  Covishield (Oxford/ AstraZeneca formulation)
Sinopharm (Beijing) - Covilo
Sinovac - CoronaVac
 
উৎস: covid19.trackvaccines.org
 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#11সাধারণ বিজ্ঞান3 বার কমন
Which of the following is not a contagious disease?
বিগত পরীক্ষা:Bangladesh Bank Officerবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) সহকারী পরিচালকবাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Typhoid
- মাম্পস, স্মলপক্স এবং যক্ষ্মা ছোঁয়াচে রোগ।
- এগুলি সংক্রামিত ব্যক্তি থেকে বিভিন্ন উপায়ে যেমন সরাসরি সংস্পর্শ বা দূষিত বস্তুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, টাইফয়েড প্রাথমিকভাবে  Salmonella typhi ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা পানি খাওয়ার মাধ্যমে ছড়ায়।
- টাইফয়েড সাধারণত ছোঁয়াচের মাধ্যমে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে না। 

তথ্যসূত্র - ব্রিটানিকা। 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#12সাধারণ বিজ্ঞান3 বার কমন
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
বিগত পরীক্ষা:২১তম বিসিএস প্রিলিমিনারিপ্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা (ক্রিসানথিমাম)প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কার্বন মনোক্সাইড
দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। 

- কার্বন মনোক্সাইড, এছাড়াও কার্বন মনোক্সাইড হিসাবে পরিচিত, একটি খুব শক্তিশালী আণবিক কাঠামো রয়েছে, রাসায়নিক বৈশিষ্ট্য জড় হয় এবং পানিতে দুর্বল দ্রবণীয়।
- এই কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস, বর্ণহীন এবং বিস্বাদ, গন্ধহীন হয়। তার রাসায়নিক ফর্মুলা - সিও, এবং একটি একক অণুর ভর 28,01 গ্রাম / Mol হয়।
- কার্বন মনোক্সাইড যেমন অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন যেমন কার্বন, ধারণকারী পদার্থ আংশিক জ্বলন দ্বারা উত্পাদিত হয়।

কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মানবদেহে যে সকল সমস্যা দেখা দিতে পারে- 
দুর্বলতা একটি অনুভূতি;
বমি বমি ভাব
মাথা ঘোরা
ক্লান্তি
বিরক্ত
দরিদ্র ক্ষুধা
মাথা ব্যাথা
disorientation
ঝাপসা দৃষ্টি
বমি
অজ্ঞান
খিঁচুনি

সূত্র: Centers of Disease Control and Prevention Website [লিঙ্ক]
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#13সাধারণ বিজ্ঞান3 বার কমন
নিচের কোনটি যকৃতের রোগ?
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (শীতলক্ষ্যা)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ধানসিঁড়ি)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জন্ডিস
- লোহিত রক্তকণিকার অধিক ভাঙন কিংবা যকৃত বা পিত্তনালীর কোনো সমস্যার কারণে রক্তে বিলিরুবিনের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে।
- এই বিলিরুবিন তখন শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে। এ অবস্থাকে বলা হয় জন্ডিস।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#14সাধারণ বিজ্ঞান3 বার কমন
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
বিগত পরীক্ষা:দুর্নীতি দমন কমিশন কনস্টেবলপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মিসিসিপি)প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () টিটেনাস
ভাইরাস ঘটিত রোগ: 
- চিকেন পক্স = ভেরিওলা ভাইরাস।
- হার্পিস = হার্পিস ভাইরাস।
- হাম= রুবিওলা ভাইরাস।
- জলাতঙ্ক = র‍্যাবিস ভাইরাস।
- ইনফ্লুয়েঞ্জা - ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

- টিটেনাস একধরনের ব্যাক্টেরিয়াজনিত রোগ। ক্লস্টিডিয়াম টিটানি নামক ব্যাক্টেরিয়ার আক্রমনে এই রোগ হয়।

উৎস: একাদশ শ্রেনীর জীববিজ্ঞান বই।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#15সাধারণ বিজ্ঞান3 বার কমন
'Paediatric' relates to the treatment of-
বিগত পরীক্ষা:২৬তম বিসিএস প্রিলিমিনারি১৫তম বিসিএস প্রিলিমিনারিবাংলাদেশ সরকারি কর্মকমিশন স্টাফ অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () Children
• Pediatrics (noun): 
English Meaning - The area of medicine that deals with children. 
Bangla Meaning - শিশুচিকিৎসা।

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর মধ্যে -
- Female/ women specialist is called - Gynecologist
- Adults (old) specialist is called - Geriatrics

• আরো কিছু চিকিৎসা বিষয়ক শব্দ: 
Orthopedics - The treatment or study of bones that have not grown correctly or that have been damaged.
Neurology - The study of the structure and diseases of the brain and all the nerves in the body. 
Cardiology - The study and treatment of medical conditions of the heart. 
Neurology - The study of the structure and diseases of the brain and all the nerves in the body. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)
#16সাধারণ বিজ্ঞান3 বার কমন
যকৃতের রোগ কোনটি?
বিগত পরীক্ষা:৩২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহকারী মৎস্য কর্মকর্তামৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য জরিপ কর্মকর্তা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জন্ডিস
জন্ডিস: 
- জন্ডিস হলো ভাইরাস জনিত রোগ। 
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। 
- বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। জমা হয় প্লীহাতে। 
- যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত। 
- যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#17সাধারণ বিজ্ঞান2 বার কমন
এন্টিবায়োটিকের কাজ-
বিগত পরীক্ষা:৩২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষারস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জীবাণু ধ্বংস করা
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#18সাধারণ বিজ্ঞান2 বার কমন
নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
বিগত পরীক্ষা:১৩তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - (স্কুল পর্যায়)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ২৮ মে
নিরাপদ মাতৃত্ব দিবস:
২৮ মে - বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।

এছাড়াও -
৩ মে - বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 
২৫ মে - বিশ্ব থাইরয়েড দিবস।
৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস। 

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#19সাধারণ বিজ্ঞান2 বার কমন
HIV ছড়ায়-
বিগত পরীক্ষা:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () রক্তের মাধ্যমে
এই প্রশ্নটির বিস্তারিত নোট এখনো সংযুক্ত করা হয়নি। AI সমাধান বোতামে ক্লিক করে বিস্তারিত ব্যাখ্যা দেখুন।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#20সাধারণ বিজ্ঞান2 বার কমন
জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
বিগত পরীক্ষা:জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারি পরিচালকজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ফিল্ড অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () মশা
জিকা ভাইরাস ( ইংরেজি Zika virus) হচ্ছে ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত। উগান্ডার জিকা নামের একটি গ্রামের নাম অনুসারে রাখা হয়। স্থানীয় ভাষায় জিকা মানে বাড়ন্ত। সেখানেই বানরের দেহে সর্বপ্রথম এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। মূলত ২ ধরণের এডিস মশা দিয়ে এই ভাইরাস ছড়ায়। গ্রীষ্মমণ্ডল ও এর নিকটবর্তী অঞ্চলে Aedes aegypti মশার মাধ্যমে ছড়ায় কারণ শীতপ্রধান অঞ্চলে এরা টিকে থাকতে পারেনা।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#21সাধারণ বিজ্ঞান2 বার কমন
এইচআইভি কী?
বিগত পরীক্ষা:প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -সুরমাপ্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ভাইরাস
AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#22সাধারণ বিজ্ঞান2 বার কমন
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
বিগত পরীক্ষা:প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -পদ্মাপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (মেঘনা)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কার্বন মনোক্সাইড

গাড়ি, বিভিন্ন যানবাহন, কল-কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বোক্সি হিমোগ্লোবিন তৈরী করে, যা ফুসফুস থেকে সমস্ত শরীরে অক্সিজেন পরিবহনে বাঁধা সৃষ্টি করে।
এ কারণে কার্বন মনোক্সাইড বিষাক্ত।
উৎসঃ রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি।

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#23সাধারণ বিজ্ঞান2 বার কমন
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
বিগত পরীক্ষা:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালকস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () আয়োডিন

Goiter বা গলগন্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ।
খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েডের গ্রন্থির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গলগন্ডের সৃষ্টি করে।
আয়োডিনের অভাবে বা অতিরিক্ত থাইরক্সিন নিঃসরণের কারণে গলগণ্ড হয়।

সুত্রঃ NIH

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#24সাধারণ বিজ্ঞান2 বার কমন
কোনটি পানিবাহিত রোগ?
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - (দাজলা)সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () জন্ডিস

- যে সব রোগ দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে।
পানিবাহিত অনুজীবসমূহ মূলত দেহের পাকস্থলিতে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে সেখান থেকে অভীষ্ট অঙ্গে বা অন্ত্রে স্থানান্তরিত হয়।
পানিবাহিত রোগসমূহের মধ্যে - ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, পোলিও, হেপাটাইটিস (জন্ডিস) ইত্যাদি উল্লেখযোগ্য।

- যে সকল রোগ হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয় সেগুলোকে বায়ুবাহিত রোগ বলে।
যেমনঃ সোয়াইন ফ্লু, হাম, গুটিবসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা।

উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি ,বিজ্ঞান : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#25সাধারণ বিজ্ঞান2 বার কমন
Penicillin is widely used as
বিগত পরীক্ষা:Janata Bank Ltd Assistant Executive Officer (Tailor)Janata Bank Limited - AE (Teller)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () an antibiotic
Penicillin is widely used as an antibiotic. Penicillins are a group of antibacterial drugs that attack a wide range of bacteria. They were the first drugs of this type that doctors used. The discovery and manufacture of penicillins have changed the face of medicine, as these drugs have saved millions of lives.
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#26সাধারণ বিজ্ঞান2 বার কমন
যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো -
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () হাম
- হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত হয়।
- ৯ মাস বয়স পূর্ণ হলে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা এবং ১৫ মাস বয়স পূর্ণ হলে হামের ২য় ডোজের টিকা দিয়ে শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করা যায়।
- হামের কারণে শৈশবে অন্ধত্ব দেখা দিতে পারে। 
 
Measles blindness is the single leading cause of blindness among children in low-income countries, accounting for an estimated 15,000 to 60,000 cases of blindness per year.
 
উৎস: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, National Library of Medicine, US Govt.
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#27সাধারণ বিজ্ঞান2 বার কমন
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () বছরে দুইবার
- শিশুর বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন পূর্ণ হলেই পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব) ও ওপিভি টিকার প্রথম ডােজ দিতে হবে জন্মের প্রথম বছরেই সবগুলাে টিকা দেয়ার জন্য কমপক্ষে ৪ বার টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে ।
- শিশুর বয়স ৯ মাস পূর্ণ হয়ে ১০ মাসে পড়লেই হামের টিকা এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে। 
- ১৫ বছর বয়স হলেই সকল মহিলাদের ধনুষ্টংকারের প্রতিষেধক টিটি টিকা দেয়া শুরু করতে হবে এবং সময়সূচি অনুযায়ী ৫ ডােজ টিটি টিকা নেয়া শেষ করতে হবে। 
- ১-৫ বছর বয়সী শিশুকে ৬ মাস অন্তর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে।
- অর্থাৎ বছরে দুইবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়। 

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#28সাধারণ বিজ্ঞান2 বার কমন
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () কেমিক্যাল স্টেরিলাইজেশন

বয়লিং তথা সেদ্ধ করা: পানি সংস্পর্শে বারবার আসার কারণে মরিচা ধরার সুযোগ থাকে।

বেনজিন ও ফরমালিন মানবদেহের জন্য ক্ষতিকর। তাই, এগুলো ভাল পদ্ধতি নয়।

সর্বোত্তম পদ্ধতি হিসেবে কেমিক্যাল স্টেরিলাইজেশন এখানে সবচেয়ে ভাল অপশন।

আরেকভাবে দেখলে, স্টেরিলাইজেশন (Sterilization)  হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে জীবাণুর পাশপাশি সকল অণুজীবও ধ্বংস হয়ে যায়।

বেস্ট এন্সার হিসেবে ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন নেয়া যায়। 

বলে রাখা প্রয়োজন কেমিক্যাল স্টেরিলাইজেশনে কোন পদার্থ দিয়ে যন্ত্রটি তৈরি তার উপর নির্ভর করে কেমিক্যাল ঠিক করতে হয়। নয়তো হিতে বিপরীতের সম্ভাবনা থাকে।

বিস্তারিত: Guideline for Disinfection and Sterilization in Healthcare Facilities, Centers for Disease Control and Prevention, US Govt.

AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#29সাধারণ বিজ্ঞান2 বার কমন
কোন জোড়াটি বেমানান?
বিগত পরীক্ষা:৪৪তম বিসিএস প্রিলিমিনারি৪৪তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () ব্যাকটেরিয়া : রবার্ট হুক
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ খ্রিস্টাব্দে তাঁর নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টির পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
- তিনি এদের নাম দেন Animalcule অর্থাৎ ক্ষুদ্র প্রাণী। তাই তাকে Father of Bacteriology অর্থাৎ ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
- জার্মান বিজ্ঞানী এহরেনবার্গ ১৮২৯ খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া নামকরণ করেন। 

- যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দিয়ে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে থাকে। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন। 

- ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তাকে হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলা হয়।
 
- আন্দ্রেয়াস ভেসলিয়াস ছিলেন একজন বেলজিয়ান অ্যানাটমিস্ট এবং চিকিৎসক।
 তাকে আধুনিক শারীরবিদ্যার জনক বলে মনে করা হয় এবং তার কাজ ধরে  আধুনিক চিকিৎসার সূচনা হয়।
 
উৎস:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ohsu.edu। 
 
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

#30সাধারণ বিজ্ঞান2 বার কমন
কোনটি ছোঁয়াচে রোগ?
বিগত পরীক্ষা:প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (বুড়িগঙ্গা)প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (ধানসিঁড়ি)
ব্যক্তিগত নোট (স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে)
লিখুন...
সঠিক উত্তর: () পাঁচড়া
যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে।

ছোঁয়াচে রোগের উদাহরণ হলো-
- জলবসন্ত,
- হুপিংকাশি,
- কলেরা,
- ধনুষ্টংকার,
- যক্ষ্মা,
- মাম্পস,
- ফাইলেরিয়া,
- পাঁচড়া ইত্যাদি।
AI বিশ্লেষণ:

পরামর্শ: লগইন বা ক্রেডিট খরচ ছাড়াই তাৎক্ষণিক পূর্ণ ব্যাখ্যার জন্য Google AI বা Perplexity বেছে নিন।

বিজ্ঞাপন (Sponsored)